ভেতর থেকে প্রাচীরের ওপরে যাওয়ার সিড়িগুলো ভয়ঙ্কর অবস্থায় পড়লো । এগুলো মৃত রোমীয় সৈন্যদের লাশে স্তপিকৃত হয়ে উঠলো । সিড়িগুলো দিয়ে ওপরে যাওয়ার এবং ওপর থেকে নিচে নামার আর কোন উপায় রইলো না। নিচে প্রাচীরের কাছে অনেকগুলো মশাল জলে উঠলো। মশালের আলোয় সৈন্য ও শহরের লোকেরা যখন দেখলো সিড়িগুলো দিয়ে রক্তের ধারা বয়ে নিচে নামছে তখন তো তাদের মনোবল একেবারেই ভেঙ্গে পড়লো । তারা চরমভাবে সন্ত্রস্ত হয়ে উঠলো । অমুসলিম এহিতাসিকরাও মুসলিম সেনাদের অকৃপণ-ভাষায় প্রশংসা করে লিখেছেন, “তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। অলৌকিকত্বকেও এটা হার মানায়' । এতো ছিলো সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) এর দুআর ফল এবং তার অসাধারণ নেতৃ' হ্বর নৈপৃন্যের কুদরতী পরিণতি । সন্দেহ নেই তার দুআ আল্লাহ তাআলা কবুর করেছিলেন। নারী মহলের নারীরা যে নফল নামায পড়ে কাদতে কাদতে দুআ করেছিলো সেটাও তো ভুলবার নয়। সেসব নারীদের একজন তো উসামা বিন আজহারীর মা-ও। যিনি জানবায মুজাহিদদের বিজয়ের জন্য আকুল হয়ে কেঁদে প্রার্থনা করেছেন। ছেলের কথা মনে হতেই একবার শুধু বলেছেন, হে আল্লাহ আমার তো একটি মাত্র ছেলে রয়েছে, তাকেও তোমার নামে কুরবানীর জন্য সমর্পণ করে দিয়েছি। এখন তো আমি একেবারে একা হয়ে গেলাম। এমন দুআ কি বিফলে যেতে পারে? উসামাও জেগে উঠলো এবং বাইরে বের হয়ে এলো। সে লোকদের মুখে শুনলো, মুসলমানরা প্রাচীরে চড়ে প্রাচীর দখল করে নিয়েছে। এখন আর কোন রোমীয় সৈন্য ওপরে যেতে পারছে না। নিচে মশাল জ্বলে উঠার পর ওপরে মুজহিদরাও মশাল জ্বালালো । মুজাহিদদেরকে দেখে লোকদের আতঙ্ক আরো বেড়ে গেলো। উসামা তো জানতোই না এই রাতেই থিয়োডর তার ব্যাপারে মৃত্যুর ফয়সালা করে ফেলেছিলো, কিন্তু আল্লাহর ফয়সালা মাটির ওপরের অধিবাসীদের সব ফয়সালাকে নস্যাৎ করে দেয়। যে থিয়োডর উসামার মৃত্যুদণ্ড দিয়েছিলো সে এখন শহরের ভেতর উদন্রান্তের মতো ছুটে বেড়াচ্ছে। নিজের সেনাদলের ওপর তার আর কমাও কার্যকর হচ্ছে না। তার অধীনস্ত জেনারেল ও অফিসারদেরকে সে খুঁজে খুজে ফিরছে আর নাম ধরে ডাকছে। কিন্তু তার সৈন্যরা উদভ্রান্তের মতো ছুটতে ছুটতে তার গায়ের সঙ্গে ধাকা খেয়ে পাশ কেটে চলে যাচ্ছিলো । কেউ দেখলোও না, এ সেনাবাহিনীর সুপ্রিম কমাণ্ডার এবং মিসরের গভর্নরের মতো ক্ষমতাবান লোকটি কেমন অসহায় অবস্থায় ছুটাছুটি করছে। শেষ আঘাত (৩য় খণ্ড) ১৫৭ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।