Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

মুহাফিজ ইউনিটের কমাণ্ডার দীড়িয়ে ছিলো। তার কোন ক্রমেই বিশ্বাস হচ্ছিলো না, সে জাগ্রত অবস্থায় এ খবর শুনছে । সে তো নিশ্চিত ছিলো প্রাচীর তো দূরের কথা, কোন মানুষ পরিখা পাড়ি দেয়ার কল্পনা করতে পারবে না। কমাণ্ডার তাকে প্রাচীরের ওপরের পুরো অবস্থার বিবরণ শোনালো। তার কানে কিছু অন্যরকম শব্দ ভেসে আসতে লাগলো । তার মহল থেকে সে বাইরে বের হতেই কেয়ামতের মহা হুলুস্থলের শব্দ তার কানে এলো । ইতিমধ্যে তার পরিবারের লোকরা জেগে উঠেছে। থিয়োডর দৌড়ে নিজের কামরায় গিয়ে যুদ্ধের ইউনিফর্ম পড়লো । তারপর লোহার বর্ম পরলো । মাথায় দিলো শিরস্ত্রান। হাতে তলোয়ার নিয়ে মেয়েটির দিকে একবারও না তাকিয়ে বেরিয়ে গেলো । অন্যান্য জেনারেলরাও ইতিমধ্যে জেগে উঠেছে। অফিসাররা প্রথম হৈচৈ শুনেই জেগে উঠে নিজ নিজ সেনা ইউনিটের দিকে দৌড়ে গেছে। কিন্তু প্রাচীরের ওপর তো তখন মুসলিম সেনাদলের একচ্ছত্র প্রাধান্য । বলতে গেলে প্রাচীর যোবায়ের (রা.) এর সেনাদের কজায়। কেল্লার ভেতর থেকে প্রাচীরে চড়ার বেশ কয়েকটি সিড়ি রয়েছে বিভিন্ন জায়গায় । এগুলো পাকা ইটের। মুসলিম সৈন্যরা সিড়িগুলোর ডামে বামে ঘাপটি মেরে বসে গেলো। যেই রোমীয়রা সিড়িতে পা দিতো মুজাহিদরা তাদেরকে যমের বাড়ি পাঠিয়ে দিতো। বিভিন্ন বরুজে যে রোমীয় সেনারা শুয়েছিলো, তাদের অনেকে তো লড়াইয়েরও সুযোগ পেলো না। পুরোপুরি জেগে উঠার আগেই মুজাহিদদের তলোয়ার ও বর্শার খোরাক হয়ে গেলো । কয়েকজন মাত্র কোন রকমে পালিয়ে নিচে যেতে পারলো । যারা নিচে যেতে পারলো তারা এতই আতঙ্কিত ছিলো যে, শহরময় দৌড়াতে দৌড়াতে এখবর শোনাতে লাগলো যে, মুসলমানদের পুরো সেনাদল প্রাচীরের ওপর উঠে এসেছে। নিচে এসে কাউকে জীবিত রাখবে না। এভাবে পুরো শহরে চরম আতঙ্ক ছড়িয়ে দিলো। ১৫৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।