Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

দিকে সিপাহসালার আমর ইবনে আস (রা.)ও হুকুম দিলেন, সবগুলো সিড়ি পরিখার পারে নিয়ে যাও। আর তিন চার ইউনিট সৈন্য সেগুলো নিয়ে পরিখা পার হয়ে যাবে। আমর ইবনে আস রো.) তাকবীর ধ্বনি শোনার অপেক্ষায় অধীর ছিলেন। তিনি আর তৃতীয় তাকবীর ধ্বনির অপেক্ষা করলেন না। আক্রমণ জোরদার করতে তাৎক্ষনিক পদক্ষেপ নিয়ে নিলেন। একটু পর প্রাচীরের সঙ্গে আরো কয়েকটি জোড়া সিড়ি লেগে গেলো। এ অবস্থায় নীরবতা বজায় রাখা সম্ভবপর নয় এবং এর প্রয়োজনও নেই। মুজাহিদরা বড় তীব্র বেগে সিড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো । আর তখনই সালার যোবায়ের রো.) তৃতীয় তাকবীরধ্বনি উচ্চকিত করার হুকুম দিলেন । মেঘের গর্জনের মতো এই তাকবীর ধ্বনি কবরের মৃতকেও জাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিলো । নিচে শহরের ভেতর ঘুমিয়ে থাকা রোমীয় সৈন্যরা যেন কঠিন দুঃস্বপ্ন দেখে জেগে উঠলো। জেনারেল থিয়োডর সেই নিঃস্পীপ সরল মেয়েটিকে পাশে নিয়ে গভীর ঘুমে তলিয়ে আছে। অবশ্য রাতে মেয়েটি থিয়োডরের কাছ থেকে নানা কৌশলে নিজেকে বাচিয়ে রাখতে পেরেছে। “খিয়োডরের তো জানার কথা নয়, বাইরে কি কিয়ামতের বিভিষীকা নেমে এসেছে। তার দরজায় বেশ কয়েকবার সজোরে টোকা পড়ার পর তার চোখ খুললো । শুয়ে থেকেই চিৎকার করে ক্রুব্ধ গলায় জিজ্ঞেস করলো, “কে রে দরজা ভেঙ্গে ফেলছে? কোন বদমায়েশ! কাকে যমদূত ধরেছে? “আরবী সৈন্যরা প্রাচীরের ওপর উঠে পড়েছে। ওখানে লড়াই চলছে, বাইরে থেকে আওয়াজ এলো । “এরা কী পাগল হয়ে গেলো? কি আজগুবি কথা বলছে? বিড় বিড় করে বললো শেষ আঘাত (৩য় খণ্ড) ১৫৫ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।