Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“হে আল্লাহ আমার এই আত্মত্যাগকে মুজাহিদীনে ইসলামের বিজয়ের কারণ বানাও ।' সাহায্য প্রার্থনার পর তিনি সিড়িতে পা রাখলেন এবং যাদেরকে তার সঙ্গে নিয়ে যাওয়ার কথা তাদেরকে হাতে ইশারা করলেন সিড়িতে চড়তে। সবার আগে যোবায়ের (রা.) প্রাটীরের ওপরে পৌছে এদিক ওদিক তাকালেন। কোন নড়াচড়া চোখে পড়লো না। একটু পর তার সঙ্গের সৈন্যরা প্রাচীরে উঠে এলো। তারা সালারের ডানে বামে পজিশন নিয়ে দাড়িয়ে গেলো। তারা আল্লাহু আকবার শ্রোগান তুললো অপেক্ষাকৃত নিচু শব্দে। এখন তো এক মুহূর্তও নষ্ট করা যাবে না। প্রথম দেখতে হবে শ্রোগানের শব্দে রোমীয়রা জেগে উঠে কিনা । রোমীয়রা তো এত অসচেতন নয় যে, এত উঁচু শব্দের শ্রোগান এই নিঃশব্দ রাতে শুনেও তাদের ঘুম ভাঙবে না। টহল সৈন্যরা প্রাচীর সংলগ্ন বুরুজে শুয়ে ঘুমুচ্ছিলো। ওরা পালা করে জেগে সামান্য চক্কর দিয়ে ফিরে যেতো । এর চেয়ে কম শব্দ হলেও ওদের ঘুম ভেঙে যেতো । তাকবীর ধ্বনির শব্দে ঘুম ভাঙ্গতেই ওরা বর্শা ও তলোয়ার নিয়ে দৌড়ে এলো । প্রাচীর তো বেশ চওড়া । দিক বদল করে লড়াইয়ের যথেষ্ট জায়গা আছে প্রাীরে। রোমীয়রা কাছে আসতেই জানবায মুজাহিদরা ওদেরকে চ্যালেঞ্চ করলো। রোমীয়রা তো এটা দেখেই ভয় পেয়ে গেলো, এমন ভয়ঙ্কর পরিখা পার হয়ে এত আকাশ সামান উচু প্রাচীরে কি করে চড়লো এরা? দ্বিতীয়ত ওদের ধারণা হলো প্রাচীরে চড়া মুসলমানদের সংখ্যা নিশ্চয় অনেক বেশি। ওদের তো জানা নেই, মুসলিম সৈন্য এখানে এ কয়জনই আছে। আর তাদের আসল শক্তি এটাই যে, প্রাণ বাজি রেখে তারা শাহাদাত বরণ করতে এসেছে। তারপরও রোমীয়রা প্রাণবাজি রেখে লড়তে লাগলো । কারণ, ওরা প্রাচীরের প্রহরায় ছিলো। প্রাচীরে যাতে কেউ চড়তে না পারে সেদিকে নজর রাখার দায়িত্ব ছিলো তাদের । ওরা লড়াই না করে পিঠ দেখিয়ে পালিয়ে গেলেও রেহাই পাবে না। নিজেদের অবহেলার অপরাধে ওদেরকে জন্লাদের হাতে তুলে দেয়া হবে। ওরা লড়াই করে মরাই শ্রেয়তর মনে করলো । বেশ রক্তক্ষয়ী লড়াই হলো । মুসলিম সেনারা কোন সুযোগ না দিয়ে চরম আক্রোশে লড়ে যেতে লাগলো । প্রাচীরের ওপর লড়তে আসা সব কটা রোমীকে মেরে কেটে খতম করে দিলো এই আত্মত্যাগী মুসলিম মুক্তিযোদ্ধারা । যোবায়ের (রা.) এর ইউনিটের বাকি সৈন্যরা তাকবীরধ্বনি শুনে সিড়ি বেয়ে প্রাচীরে চড়তে লাগলো। দেখতে দেখতে সবাই প্রাচীরে উঠে এলো। ১৫৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।