Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

পেলেই তারা এগিয়ে যাবে। দিক নির্দেশনাগুলো আবার পুনরাবৃত্তি করলেন যোবায়ের (রা.)। “আরেকবার শুনে নাও; যোবায়ের (রা.) বললেন, “যখন আমরা প্রাচীরের ওপর অক্ষত অবস্থায় পৌছতে পারবো তখন একবার নারায়ে তাকবীর উচ্চারিত হবে। এটা শুনে যারা আমার সঙ্গে যাচ্ছে তারা ওপরে চলে যাবে ।... তারপর সবাই মিলে আল্লাহু আকবার নারা উচ্চকিত করবো, তখন পুরো ইউনিট দৌড়ে সিড়িতে চড়বে এবং প্রাচীরের ওপর চলে যাবে ।" পরিখা পার হওয়ার আগে যোবায়ের (রা.) আমার ইবনে আস (রা.) কেও এই তাকবীর ধ্বনির কথা বলে এসেছেন। তৃতীয়বার তাকবীরধ্বনী উঠলে বাকি সৈন্য পরিখা পার হয়ে যাবে। এরা সঙ্গে মই নিয় আসবে । যাতে প্রাচীরে চড়তে অধিক সময় না লাগে। তারপর সিদ্ধান্ত হলো, প্রাচীর থেকে যদি কেল্লার ভেতর সৈন্যরা নামতে পারে তাহলে কেল্লার দুতিনটি ফটক খোলার চেষ্টা করা হবে। বাকী সৈন্য খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকবে। এই তাকবীর ধ্বনিও এক বিপদ হয়ে দেখা দিতে পারে খোদ মুসলিম সেনাদের জন্য । প্রথমবারের শ্রোগান শুনেই ঘুমন্ত রোমীয় সৈন্যরা জেগে উঠে প্রাচীরের দিকে ধেয়ে আসতে পারে । তখন সে কয়জন জানবাজ মুজাহিদকে ওপরে পাওয়া যাবে তাদেরকে কয়েকগুণ রোমীয়রা নিমিষেই মেরে কেটে নিচে ফেলে দিতে পারবে। কিন্তু ঝুঁকি নেয়া ছাড়া কোন উপায়ও ছিলো না। দি 1 4888 তিনটি সিড়ি পাশাপাশি প্রাচীরের সঙ্গে লেগে গেলো। এগুলোর উচ্চতা প্রাচীরের উচ্চতার চেয়ে কম নয়। নিঃশব্দতা বজায় রাখা জরুরি । কিন্তু ভারী সিড়িগুলো পাথরের প্রাচীরের গায়ে ঠোকাঠুকি লাগায় নিঃশব্দতা ভেঙ্গে শব্দ উচ্চতর হলো। কিন্তু ওপরে কোন নড়াচড়া দেখা গেলো না। সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন। তারপর তিনি তার সে কথাগুলো পুনারাবৃত্তি করলেন, যা তিনি প্রায়ই বলতেন, শেষ আঘাত (৩য় খণ্ড) ১৫৩ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।