কেল্লা পর্যন্ত বিস্তৃত। হতে পারে ঘন বৃক্ষের ঝোপে কিছু রোমীয় সৈন্য লুকিয়ে আছে। এমন অন্ধকার রাতে তাদের উপস্থিতি টের পাওয়া কঠিনই হবে ।"... “কোন গাছে যদি কোন রোমীয় থাকে তাহলে এর নিচ দিয়ে যে যাবে তাকে তীর মেরে নিঃশব্দে খতম করে দিতে পারবে । তবে কোন গাছ থেকে এমন একটি তীরও যদি আসে আমরা জবাবী হামলা করে ওদেরকে খতম করে দেবো । তবে এজন্য চোখ কান খোলা রেখে সতর্ক পদক্ষেপে এগিয়ে যেতে হবে । এই দিক নির্দেশনা দেয়ার পর যোবায়ের (রা.) বেশ কয়েকজন সৈন্যকে পৃথক করে বললেন, চারজন বা পাঁচজন করে একটি সিঁড়ি নিয়ে ধীরে ধীরে পরিখা পার হবে। “খবরদার! সজোরে পা ফেলবে না।' যোবায়ের (রা.) সতর্ক করে দিলেন তাদেরকে । “আপনার প্রতিটি নির্দেশনা আমরা মেনে চলবো মাননীয় সালার।' তারা সবাই লঘু কণ্ঠে বললো। | তারপর ছোট ছোট তিনটি দল.তিনটি সিড়ি নিয়ে পরিখার দিকে এগিয়ে গেলো। সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) ওদের আগে আগে পরিখা পার হতে লাগলনে। ওরাও খুব সন্তর্পণে নিক্ষেপিত ডালগুলোর ওপর পা ফেলে এগিয়ে যেতে লাগলো এবং আল্লাহ তাআলা তাদেরকে ওপার পৌছে দিলেন। পরিখার ওপারে গিয়ে যোবায়ের ইবনে আওয়াম (রো.) দুজন সৈন্যকে সামনের অবস্থা দেখার জন্য পাঠালেন। যদি কোন রোমীয় সৈন্য কোথাও লুকিয়ে থাকে তাহলে ওদেরকে দেখে হয় পাকড়াও করতে চেষ্টা করবে না হয় ওপর থেকে তীর চালাবে। এই বিপদকে চিহিত করার জন্য এই দুই মুজাহিদ নিজেদের প্রাণ উৎসর্গ করতে এগিয়ে গেলো । রাতের অন্ধকারে দুজন অদৃশ্য হয়ে গেলো। বেশ কিছু সময় দুজন গাছের নিচে ঝোপের ভেতরে এবং বিভিন্ন আড়াল আবডাল খুঁজে খুঁজে ফিরে এলো অক্ষত অবস্থায়। নিশ্চিত হওয়া গেলো৷ রাস্তা পরিষ্কার । প্রাচীরের ওপরে কোন রোমীয় তীরন্দা থাকলেও এখন এই বিশাল গাছপালা ও ফলের বাগান মুজাহিদদের জন্য নিরাপদ আড়াল হয়ে গেলো । এই গাছগুলোর আড়াল ধরে এগুলো একেবারে প্রাচীরের কাছে গিয়ে পৌছলেও কোন রোমীয় টের পাবে না প্রাচীরের নিচে কেউ এসে দীড়িয়েছে। যোবায়ের (রা.) হাত নেড়ে ইশারা করলেন, এখন ওরা পরিখা পেরিয়ে আসতে পারে। ইশারা পেয়েই পুরো ইউনিট সৈন্য একেরপর এক পরিখা পেরিয়ে এলো । কোন ধরনের বিপদ ঘটলো না। কয়েকজন জানবাষ সৈন্যকে যোবায়ের (রা.) বেছে নিলেন। ওরা সিড়িগুলো কেল্লার প্রাচীর পর্যস্ত নিয়ে যাবে । ইউনিটের অন্য সৈন্যরা এখানেই দীড়িয়ে থাকবে । সংকেত ১৫২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।