Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

থিয়োডর তো একেবারেই নিশ্চত যে মিসরের ভেতর থেকেই সেনা সাহায্য আসছে এবং মুসলিম সেনাদের ওপর পেছন থেকে হামলে পড়বে তারা । উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদেরকে সে শুধু বলেইনি, বরং নিশ্চয়তা দিয়েছে যে, ব্যবিলনের বাইরে পরিখা থেকে কিছু দূরের জমি মুসলিম সৈন্যদের কবরস্থান হয়ে যাবে। মাঝ রাত পেরিয়ে গেছে। সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) সবার আগে পরিখায় নিক্ষেপ করা বড় বড় গাছের ডালের ওপর আস্তে করে পা রাখলেন এবং দাঁড়িয়ে থাকা ডালগুলো সাবধানী হাতে ধরে ধরে পরিখার ওপর দিয়ে এগিয়ে চললেন। ওখানে দাঁড়িয়ে থাকা সৈন্যরা শ্বাস রোধ করে এ দৃশ্য দেখছে, এই বুঝি তাদের সালার উল্টে পড়ে গেলেন। কিন্ত না তিনি নিরাপদেই পরিখা পার হয়ে আবার ফিরে এলেন। পরিখা থেকে একটু দূরে গিয়ে সৈন্যদেরকে কাছে ডাকলেন। “আমার বন্ধুরা!' যোবায়ের (রা.) তাদেরকে বললেন, আমাকে পরিখা পার হতে দেখে এবং ফিরে আসতে দেখে মনে করো না এ কোন সহজ কাজ । তোমরা তো দেখতে পাচ্ছো, গাছের ডালগুলো কাটাতার ও লোহার ফলার ওপর রাখা হয়েছে । যখন এর ওপর দেহের পূর্ণ ভার নিয়ে পা রাখা হয় তখন ডালগুলো ডানে বামে হেলে যেতে চায় এবং কিছুটা নিচুও হয়ে যায় ।'... “তখন দীড়িয়ে থাকা ডালগুলোর সাহায্য নিতে হয়। মনে রেখো, কোন দুর্বল গাছের শাখায় যদি হাত পড়ে তাহলে সেটা ভেঙ্গে যেতে পারে এবং নিচের ডালগুলো হেলে উঠায় দেহের ভারসাম্যও নষ্ট হতে পারে এবং অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে।' 'এর ফলে স্বাভাবিকভাবে পরিখায় উচিয়ে থাকা লোহার ফলা ও ঘন কাটাতারের ওপর পড়তে হবে। যেগুলো তার দেহ ফালা ফালা করে দিবে ।"... এরপর তো পরিখা থেকে তার লাশও উদ্ধার করা কষ্টকর হয়ে পড়বে । তবে এর অর্থ এই নয় যে, আমরা এই ডালগুলো ব্যবহার করে পরিখা পাড়ি দিতে চেষ্টাই করবো না।?... বিজয় ও সাফল্য সেই লাভ করে যে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে জীবনের ঝুঁকি নিতে পারে। ভুলে যেয়ো না। আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুতিকে স্মরণ করো, “তোমরা আমার পথে সাহায্য করো, আমিও তোমাদেরকে সাহায্য করবো |... নিক্ষেপিত ডালগুলোর ওপর দিয়ে চলতে হবে। আল্লাহর অপার সাহায্যে আমরা যখন পরিখার ওপারে যেতে পারবো তখন কিন্তু আরেকটি বিপদের সম্দুখীন হতে পারি। হতে পারে সামনের ময়দান আমাদের জন্য নিষ্কদ্টক হবে ।"... “আমাদের মনে রাখতে হবে, নিষ্ণ্টক না হয়ে ভয়াবহ বিপদও আমাদের জন্য ওৎ পেতে থাকতে পারে । বিপদটা এ ঘনবৃক্ষ্যগুলোর মধ্যে লুকিয়ে থাকতে পারে যার সারি শেষ আঘাত (৩য় খণ্ড) ১৫১ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।