উসামা তার ঘরে একলা গভীর ঘুমে অচেতন। সে জানে না এরাতটিই তার জীবনের শেষ রাত হতে পারে। সে আবেগে অন্ধ হয়ে যে ভুল করেছিলো তার শাস্তি থিয়োডর শুনিয়ে দিয়েছে।...মৃত্যুদণ্ড। ও এ শাস্তি তো আসলে ভোগ করতে হবে উসামার মায়ের । তিনি তার স্বামী হারিয়েছেন। বড় ছেলেকে হারিয়েছেন। সকাল হলেই থিয়োডরের জল্লাদের হাতে তার ছোট ছেলেকেও হত্যা করা হবে। উসামার মা তখন অবরোধ করা মুসলিম শিবিরের নারী মহলে অন্যান্য নারীদের সঙ্গে নফল নামায পড়ছিলেন এবং মুজাহিদদের বিজয়ের জন্য দুআ করছিলেন । দুআ করছিলেন ছেলের নিরাপত্তার জন্যও । তিনি তো জানেন না, তার ছেলে ব্যবিলন শহরে মরণ ফাঁদে পা দিয়ে আঘোরে ঘুমুচ্ছে। যে রাতে মেয়েটির কাছে উসামার মৃত্যুদন্ডের কথা বলছিলো থিয়োডর সে রাতেই সালার যোবায়ের ইবনে আওয়াম (রা) এর নেতৃত্ে দুই ইউনিট মুসলিম সেনা ভয়ঙ্কর মৃত্যুফাদ হিসাবে গড়ে তোলা সেই পরিখাটি পার হওয়ার চেষ্টা করছিলো । কেল্লার প্রাচীর দুর্বল হলে এবং ভাতে ইটের আধিক্য থাকলে লোহার আংটাযুক্ত রশি ছুড়ে দিয়ে প্রাচীরের সঙ্গে গেথে তাতে চড়ার চেষ্টা করা হয়। ব্যবিলনের প্রাচীর অতি মজবুত এবং পাথরের আধিক্যই এখানে বোশি। তাই এতে চড়তে হলে সিড়িই একমাত্র অবলম্বন। এজন্য মুজাহিদরা দুটি করে সিড়ি জোড়া বেধে প্রস্তুত করে রাখে । কারণ, প্রাচীর যেমন প্রশস্ত তেমনি উচু। রোমীয়রা এক শ ভাগ নিশ্চিতবোধ করছে তারা এখন নিরাপদ । একে তো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রশস্ত পরিখা, তারপর আবার তাতে ভীষণ ধারযুক্ত কাটাতার ও চোখা লোহার ফলা দিয়ে ভরে এমন দুর্ভেদ্য করে তোলা হয়েছে যে, তা অতিক্রম করা কোন মুসলমানের পক্ষ্যেই সম্ভব নয়। এ ব্যবস্থা রোমীয় জেনারেল ও তাদের সেনাদলকে এতই আশঙ্কামুক্ত করে দিয়েছে যে, রাতের বেলা রোমীয়রা নিশ্চিন্তে ঘুমাতে শুরু করে এবং প্রাচীরের ওপরও সেনা টহল বেশ কমিয়ে দেয়। এজন্য টহল সেনারা রুটিন ডিউটি মাফিক.দু'চারবার প্রাচীরে চক্কর মেরে বিশ্রামে চলে যায়। ১৫০ শেব আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।