Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

জুরুরী এক বৈঠকে বসলেন । আমার ইবনে আস (ো.) সবার উদ্দেশ্যে বললেন, “বন্ধুরা আমার, তোমাদের যে আমি অতি কঠিন এক পরীক্ষার সম্মুণীন করতে যাচ্ছি এ উপলব্ধি আমার আছে। এ ছাড়া তো কোন উপায়ও নেই। সৈনিকদের শারীরিক অবস্থা আমি দেখতে পাচ্ছি খুব কাছ থেকে। তারপরও আমি এ ফয়সালা করেছি যে, এখান থেকে আমাদের খুব দ্রুত সামনে অগ্রসর হতে হবে । পরবর্তী কেল্লাটি অবরোধের আওতায় নিয়ে নিতে হবে ।... “মিসর অভিযানের বিরোধী যারা ছিলেন তাদের অন্যতম হযরত উসমান রো.) বলেছিলেন, “আমি অন্ধকারে ঝাপ দিতেও কুষ্ঠাবোধ করি না। আর সেনাদলকে অজানা ঝুঁকির মধ্যে ফেলে দিই অনায়াসে । কখনো কখনো মৃত্যুমুখেও ফেলে দিই' । তোমাদের কেউ কেউ হয়তো একথার সঙ্গে একমতও ।....... “আমার বিরোধীরা আমার ব্যাপারে যা বলেন তা বেঠিক নয়। কিন্তু এও ঠিক যে, আমি অন্ধের মতো কোন ঝুঁকিতে পা বাড়াই না । আমি বুঝে শুনে এবং প্রতিটি দিক ভেবে চিন্তে যাচাই বাছাই করে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে পা বাড়াই'। “মাননীয় সিপাহসালার! এক সালার বলে উঠলেন, “এখন তো আমাদের লড়াই তাদের বিরুদ্ধে নয় যারা মিসরে অভিযানের বিরোধীতা করছিলেন । আমি ভুল কিছু বলে থাকলে আমাকে মাফ করে দিবেন। আমাদের এখন রোমীয় সেনাদের মুখামুখি দাড়াতে হবে। যারা সামনের কেন্লাগুলোয় মৃত্যুদূত হয়ে আমাদের অপেক্ষায় রয়েছে। আমাদের সেই শক্রদলের ব্যাপারে কথা বলাই কি উচিত নয়? 1 ॥ 1854 “তুমি আমার অন্তর থেকে অনেক বড় বোঝা নামিয়ে দিয়েছো হে আমার বন্ধু” । আমর (রা.) স্মিত হাস্যে বললেন, “আমার কথার অর্থ হলো রোমীয় সেনাদের তাজাদম হওয়ার ও সামলে নেয়ার সুযোগ দেয়া যাবে না" 1..... “আমরা এখানে বসে সেনা সাহায্যের প্রতীক্ষায় থাকলে রোমীয়রা ধরে নিবে যে, আমরা আর অভিযান পরিচালনার মতো অবস্থায় নেই। আমরা দুর্বল হয়ে পড়েছি এবং স্বল্প সংখ্যক হওয়াতে অধিক.রোমীয় সেনাদের ব্যাপারে ভীত হয়ে পড়েছি' ।..... শেষ আঘাত (৩য় খণ্ড) ১৫ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।