Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

উসামাকে সেই ব্যবসায়ী ছোট একটি বাড়ি দিয়েছিলো থাকার জন্য । মেয়েটি তার ওখানে চলে যেতো। একদিন উসামা কথায় কথায় এমন আবেগী হয়ে উঠলো যে, মেয়েটিকে বললো, সে তাকে আরবে নিয়ে যাবে। সে জিজ্ঞেস করলো, তাকে কেন আরব নিয়ে যাবে। উসামা না একজন খিস্টান। উসামা একটু থতমত খেয়ে গেলো। তার মুখ দিয়ে ওঁমন কথা বের হওয়া উচিত হয়নি। ওর মুখোশ তো খুলে গেছে। সে প্রসঙ্গ পাল্টে এটা ওটা বলে তার ওপর আবার পর্দা টেনে নিলো ঠিক, কিন্তু মেয়েটির সন্দেহ নয়, বরং বিশ্বাস জন্মে গেলো উসামার পরিচয় অন্য কিছু। উসামা তার পরিচয় গোপন রাখতে ব্যর্থই হলো। মেয়েটির আগুন ঝরা রূপ, তার বয়স এবং সে এমন কিছু কথা বললো যে, সবকিছুতে চরমভাবে প্রভাবান্বিত হয়ে উসামাকে তার পরিচয় প্রকাশ করতে হলো। দু'জনের মধ্যে এমন ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিলো যে, উসামা কল্পনাও করেনি মেয়েটি তাকে ধোকা দিতে পারে। সেই মেয়ে তো কসম খেয়ে বললো, এই গোপন বিষয়টি তার বুকের মধ্যে দাফন করে রাখবে । উসামা মন খুলে কথা বলার পর মেয়েটিও ওয়াদা করলো, সে মুসলমান হয়ে যাবে এবং তার সঙ্গে আরবে চলে যাবে। ওতো উসামার প্রতি দারুন কৃতজ্ঞ ছিলো। সে ঘটনার পর তার মনে এমন ভয় বাসা বীধলো যে, পানি দেখলেই সে কেঁপে উঠতো । উসামাকে সে তার জীবনের মুহাফিজ মনে করতো । মেয়েটির ওপর উসামার আস্থা থাকলেও এই একটা ভাবনা তাকে প্রায়ই দুশ্চিন্তায় রাখতো যে, সে নিজের পেশাদারিত্রে প্রতি সুবিচার করেনি এবং নিজের মুখোশ খুলে দিয়েছে। মেয়েটিকে নিজের আয়তে রাখতে উসামা তার মনে রোমীয়দের ব্যাপারে ঘৃণা সৃষ্টি করতেও কম চেষ্টা করেনি। সে তাকে বিভিন্ন ঘটনা শোনালো এবং তুলে ধরলো হেরাকল ও কীরাস কিভাবে কিবতী খ্রিস্টানদেরকে নির্বিচারে হত্যা করেছে। এও বলল, রোমীয়দের রাজত্‌ যদি এখানে থাকে তাহলে একজন কিবতীকেও তারা জীবিত রাখবে না। মুসলমানদের বিজয় হলে সব ধর্মের মানুষ যার যার ধর্মীয় জীবন স্বাধীনভাবে পালন করতে পারবে। কিবতী খ্রিস্টানদের ওপর রোমীয়দের অমানবিক নির্যাতনের কথা মেয়েটিও জানতো । কিন্তু সে ছিলো কাচা মেয়ে । কোন ঘটনার শেষ পরিনাম পরিণতির ব্যাপারে চিন্তা করার মতো বয়স বা মেধা এ মেয়ের তখনো হয়নি । ওদিকে জেনারেল থিয়োডরও তার সরলতা নিয়ে খেলতে খেলতে বলে দিলো সে তাকে মিসরের সম্রাজ্ঞী বানিয়ে দেবে । একথা তার মধ্যে এমন এক অন্ধকার মোহ্গ্রস্ত তা জাগিয়ে তুললো যে, সে উসামার প্রেম ভালোবাসা, তার জীবন বাচানোর কথা, তার ওয়াদা সব ভুলে গেলো । শেষ আঘাত (তয় খণ্ড) ১৪৯ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।