ছিপছিপে গড়নের মেয়েটির ওজন খুব বেশি না হলেও উসামার কাছে মনে হচ্ছে তার পিঠে যেন পাহাড় চেপেছে। তারপর নদীর বিক্ষুব্ধ ঢেউয়ের সঙ্গে লড়াই করে সাতরাতে গিয়ে তার হাতও প্রায় অসাড় হয়ে এসেছিলো । পিঠে একটি বোঝা নিয়ে তাই আর বেশি দূর সাতরানো তার পক্ষে সম্ভব ছিলো না। কিন্তু তার ও মেয়েটির সৌভাগ্য যে, ঢেউ তাদেরকে ধাক্কিয়ে নদীর তীরে পৌছে দিয়েছে। নদী তীরের বালিতে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করে নিলো ওরা। তীরে ছোট ছোট কয়েকটি নৌকা ভিড়ানো ছিলো। এর একটার মধ্যে চড়ে উসামা মেয়েটিকে কেল্লা রওজা নিয়ে গেলো। সেখানেই মেয়েটির বাবাকে পাওয়া গেলো। তার বাবা তো নিশ্চিতই হয়ে গিয়েছিলো মেয়ে সলিল সমাধি হয়ে গেছে। সঙ্গে ছেলেটিরও একই দশা হয়েছে তার মেয়ের জন্য । ৃ | মেয়েকে দেখে পাগলের মতো মেয়ের কাছে উড়ে এলো বাপ। বুকে জড়িয়ে নিলো উসামাকেও । আর আনন্দে হাউ মাউ করে কীদতে লাগলো। খ্রিস্টান ব্যবসায়ির যে কাজে উসামা ওখানে গিয়েছিলো সে কাজ শেষ করে সেই মেয়ে ও তার বাপের সঙ্গে ব্যবিলনে ফিরে এলো । প্রথমবার যখন উসামা ওদের ঘরে গেলো লোকেরা তো পারলে তাকে মাথায় নিয়ে নাচে। মেয়েটি তো ওর জন্য মরে যাচ্ছিলো। সে তো ওকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছে। তার নতুন জীবনদাতা বলতে গেলে এই ছেলেটি । ৪ 18 টিটি, উসামা সদ্য যুবক । জীবনে এমন কোন মেয়ের সংস্পর্শে আসেনি । স্বাভাবিকভাবেই এই মেয়ের প্রতি তব আকর্ষণবোধ করলো । এ থেকে প্রেম ভালোবাসাও হয়ে গেলো। সব মানুষই এই পরিস্থিতিতে পড়ে এক অদৃশ্য নিয়তির কাছে নিজেকে সমর্পণ করে দেয়। উসামাকেও তাই করতে হলো। এখান থেকেই ওদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাতও শুরু হলো। ১৪৮ শেষ আঘাত (৩য় খও) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।