মেয়েটির বাপ তার সঙ্গেই ছিলো। সে বিলাপ করতে করতে অন্যান্য যাত্রীদের কাছে হাতজোড় করে মিনতি করতে লাগলো, তার মেয়েকে যেন কোন সহৃদয় ব্যক্তি উদ্ধার করে। সৈনিক পরিবারের ছেলে উসামা কঠিন বিপদে ঝাপিয়ে পড়ার গুণটি জন্মগতভাবেই পেয়েছে। এর সঙ্গে রয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি সীমাহীন সহমর্মিতা। সে আর কোন কিছু না ভেবে মেয়েটির পিছু পিছু নদীতে ঝাপিয়ে পড়লো । বিশাল বিশাল ঢেউগুলো তখন মেয়েটিকে খেলনায় পরিণত করেছিলো । এক ঢেউয়ের চূড়া থেকে নিক্ষিপ্ত হয়ে আরেক ঢেউয়ের পিঠে আছড়ে পড়ছিলো। উসামার যুবক দেহে এমনিতেই অদম্য শক্তি। সে শক্তি যেন এখন আরো দিগুণ হয়ে গেছে। পুরো শক্তি একত্রিত করে সে সাতার কাটতে লাগলো। ঢেউয়ের পাহাড়গুলো যেন তার সন্তরণ প্রক্রিয়ার সামনে ভেঙ্গে ভেঙ্গে পড়তে লাগলো। [ হলি? চারি .8 11127. এই চরম বিপদজনক ক্ষেত্রে নৌকা বেশিক্ষণ রাখার তো প্রশ্বই উঠে না। একটি মেয়ের জন্য শত শত যাত্রীর জীবন এখানে বিপন্ন । মাঝিরা নৌকার নিয়ন্ত্রণ পেতেই নৌকা নদীর মাঝখান থেকে সরিয়ে নিলো । নৌকা থেকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে, মেয়েটি একবার ভেসে উঠছে। পর মুহূর্তেই আবার অদৃশ্য হয়ে যাচ্ছে পানির নিচে। নৌকা যত দূরে সরে যেতে লাগলো এ দৃশ্যও মিলিয়ে যেতে লাগলো । উসামা প্রাণপন সাতরে মেয়েটির কাছে যেতে চেষ্টা করতে লাগলো । ধীরে ধীরে সে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ঢেউয়ের ধাক্কা মাঝে মধ্যে তাকে দূরে সরিয়ে দিচ্ছে। এজন্য ব্যবধানও কখনো কখনো বেড়ে যাচ্ছে। অবশেষে উসামা মেয়েটির কাছে পৌছে গেলো এবং তাকে নিজের পিঠে উঠিয়ে নিলো। এখন শুরু হলো ভয়ঙ্কর এক অভিযান। সেটা হলো উম্মাতাল তরঙ্গ নৃত্যের কবল থেকে বের হওয়া । অনেক দূরে গিয়ে ওরা ঢেউয়ের কবল থেকে বেরোতে পারলো । তারা সামনের তীরের দিকে চলে গেলো। শেষ আঘাত (৩য় খণ্ড) ১৪৭ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।