Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

তারপর সে আবার আরেক ছস্বেশে ব্যবিলনের ভেতর চলে যায়। কিন্তু এবার আর সে ব্যবিলন থেকে বেরোতে পারলো না। কারণ, ততদিনে ব্যবিলন মুসলমানরা অবরোধ করে ফেলেছে। এ অবস্থায় শহর থেকে বের হওয়া তো অসম্ভব ব্যাপার । তাই সে এক ধ্রিস্টান ব্যবসায়ীর আস্থাভাজন নওকর হয়ে যায়। তার চিন্তা ছিলো শহরের ভেতরে থেকেই মুসলমানদের সাহায্যের যথা সম্ভব উপকরণের ব্যবস্থা করতে হবে। উসামা বিন আজহারী এটাও ভেবে রেখেছে, মুসলিম সেনারা যদি অলৌকিক কোন উপায়ে কেল্লার ওপর হামলা চালাতে আসে তাহলে সে প্রাণ বাজি রেখে শহরের যে কোন একটা ফটক খুলে দেয়ার চেষ্টা করবে। এই উসামা বিন আজহারীকেই মেয়েটি থিয়োডরের কাছে শনাক্ত করেছে। মেয়েটি যে বলেছে ওর সঙ্গে ছেলেটির ভালোবাসার সম্পর্ক রয়েছে এটা একটা ঘটনার পর থেকে শুরু হয়েছে। ঘটনাটি ছিলো এরকম, বড় একটি পাল তোলা নৌকা ব্যবিলন থেকে যাচ্ছিলো নীল নদের মধ্যদ্বীপ রওজা কেন্লায়। যে ব্যবসায়ীর কর্মচারী সেজেছে উসামা সে ব্যবসায়ী তাকেও কোন কাজে ওখানে পাঠায় । নীলনদের এদিকটা অবরোধের আওতা থেকে নিরাপদ । এজন্য ব্যবিলন ও কেল্লা রওজার মধ্যে স্বাভাবিক যোগাযোগ, যাতায়াত অব্যহত রয়েছে। নৌকাটি বিশাল বড়। এযুগের ষ্টিমারই বলা চলে । অনেক যাত্রী, মালপত্র এবং কয়েকটি ঘোড়াও যাচ্ছিলো । এটা প্রায় সাড়ে তিন মাস আগের কথা । তখন নীলনদ বেশ উম্মত্ত ছিলো । ঢেউয়ের ঘূর্ণি আর উম্মত্তা নদীর মাঝখানেই বেশি থাকে । নৌকা যখন নদীর মাঝখানে পৌছলো তখন চালকরা লক্ষ করলো না, নদীর এ দিকটায় ঢেউ অনেক বেশি । নৌকার দুলুনিও ক্রমেই বেড়ে চলেছে। এক সময় নৌকা ঢেউয়ের ঘূর্ণির মধ্যে পড়ে আছাড়ি পাছাড়ি খেতে লাগলো। তারপর নৌকার দিক ও বদলে গেলো। তীব্র বাতাসের চাপ চালকদের হাত থেকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেলো নৌকাকে। এত বিশাল নৌকার একদিক এমনভাবে কাত হয়ে পড়লো যেন পুরো নদী নৌকার মধ্যে ঢুকে পড়ছে। সদ্য তরুণী এক মেয়ে নিজের ভারসাম্য ধরে রাখতে পারলো না। সোজা নদীতে পড়লো । এমন খরস্রোতা নদীতে পড়লে তো নিশ্চিত মৃত্যু । বাচার কোন সম্ভাবনা নেই, নৌকার বিপদগ্রস্ত যাত্রীরা সেটা বুঝে আরো আতঙ্কিত হয়ে উঠলো । ১৪৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।