Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কথা বলতে বলতে মেয়েটিও থিয়োডরের সঙ্গে আড়ুষ্টতা কাটিয়ে ঘনিষ্ট হয়ে উঠলো। কথায় কথায় মুসলমানদের কথাও উঠলো । থিয়োডর মুসলমানদের ব্যাপারে ঘৃণাসূচক কথা বললো। মেয়েটির মা বাবা কট্টর কিবতী খ্রিস্টান। মেয়েটির মনোভাবও মা বাবার মতো। ধর্মের ব্যাপারে বেশ অন্ধ। ধর্মের কথা শুনে তার মধ্যেও ধর্মের ব্যাপারে অন্ধত্ব জেগে উঠলো। “আমি এক মুসলমান গুপ্তচরকে ধরিয়ে দিতে পারবো ।' মেয়েটি অনেক বড় দায়িত্ব পালন করছে এমনভাবে বললো, “ও আমাকে অনেক ভালোবাসে । ওকে আমার অনেক ভালো লাগে। আমি জানতে পেরেছি, সে আরবের সেই সেনাদলের গুপ্তচর যে আমাদের এই শহরকে অবরোধ করে রেখেছে। কিন্তু আমি ওর বিরুদ্ধে মুখ খুলতে চাইনি। কারণ, সে আমার প্রাণ বাচিয়েছিলো ।” “তাহলে এখন কেন মুখ খুলছো?' থিয়োডর অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো । “আমি বুঝতে পারছি, ওর সঙ্গে বেঈমানী করছি।" মেয়েটি গম্ভীর গলায় বললো, “কিন্ত আপনার কথা শোনার পর আমার মনে হচ্ছে, ওর সঙ্গে যদি আমি আচরণ করি তাহলে এটা আমার ধর্ম ও দেশের সঙ্গে বেঈমানী হবে । যেটা গাদ্দারীর - শাস্তির উপযুক্ত হবে ।' সে থিয়োডরকে জানালো, এই মুসলমান গুপ্তচর কবে এখানে এসেছে এবং কোথায় থাকে। “সাবাশ মেয়ে সাবাশ!' থিয়োডর দারুন খুশী হয়ে বললো, “ভালোবাসা আর আবেগকে বিসর্জন দেয়ার চেয়ে বড় কুরবানী আর কি হতে পারে? আমি তোমার এই আত্মত্যাগী মনোভাবকে অবশ্যই মূল্যায়ন করি এবং তুমি এর পূর্ণ প্রতিদান পাবে ।' “সকাল বেলা এই মুসলিম গুপ্তচর হাত পায়ে শিকল বাধা অবস্থায় এখানে থাকবে এবং তোমার সামনে ওর মাথা ধর থেকে আলাদা করে তোমার সামনে নিক্ষেপ করা হবে।' মেয়েটির বাস্তব জগত ্বপ্রপুরীতে রূপান্তরিত হলো। সেখানে সে স্বপ্রের সম্রাজ্ঞী হয়ে গেলো । নিজেকে থিয়োডরের কাছে সমর্পনের জন্য প্রস্তুত হয়ে গেলো ।” ১৪৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।