থিয়োডরের বয়স প্রৌঢুতে পৌছে গেছে। কিন্তু এখনো তার স্বাস্থ্য বেশ অটুট রয়েছে। তার শয়ন কামরায় ঢুকে দেখলো, মেয়েটি তার খাটের ওপর পড়ে ঘুমুচ্ছে। তার ঘুম যে গভীর এও বুঝা যাচ্ছে। থিয়োডরের এমন কোন ভয় নেই যে, তার স্ত্রী যদি জানতে পারে তার স্বামীর কামরায় একটি মেয়ে আছে; তাহলে হৈচৈ করবে। তার স্ত্রী ও মেয়েরা তাদের নিজ নিজ কামরায় ঘুমুচ্ছে। অবাধ স্বাধীন সমাজে এদের বসবাস। এখানে কোন মেয়ে তার স্বামী ছাড়া যেমন ভিন পুরুষের সঙ্গে অবাধে মেলা মেশা করতে পারে। পুরুষরা তো আরো অবাধে একাধিক নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক রাখতে পারে। আর এরা তো এই সমাজের সবচেয়ে উচু শ্রেণীর মানুষ । এদের কাছে তো শালীনতা-অশ্রীলতা সবই সমান। গভীর ঘুমে আচ্ছন্্র মেয়েটিকে থিয়োডরের এখন আরো সুন্দরী লাগছে। নেশায় মদ-মাতাল থিয়োডর দীড়িয়ে দীড়িয়ে বিমুচ্ছে। আর মেয়েটির দিকে চোখ পিট পিট করে তাকাচ্ছে । তার কাছে তো মেয়েটি একটি খেলনামাত্র । যেভাবে ইচ্ছে তার সঙ্গে সে খেলতে পারে। সে মেয়েটির রেশম কোমল চুলে বিলি কাটতে লাগলো । মেয়েটি ঘাবড়ে গিয়ে জেগে উঠলো । তার সরল-নিম্পাপ চেহারায় ভয়ের ছাপ ফুটে উঠলো। তবে থিয়োডরের মুখে খোলা হাসি দেখতে পেয়ে তয় কিছুটা কমে এলো । থিয়োডর ওর কাছে বসে প্রেম নিবেদনের সুরে এমনভাবে কথা বলতে লাগলো যে, তাকে বেশ আপন মনে হলো মেয়েটির ৷ “আমাকে এমন ভয় পেয়ো না মেয়ে! থিয়োডর আদুরে গলায় বললো, “আমার মন তোমাকে ভালবেসে ফেলেছে । তোমাকে আমি মিসরের সম্রাঙ্জী বানাবো । বলো, তুমি মিসরের সম্রাঙ্জী হবে না?' মেয়েটি কোন জবাব না দিয়ে বাচ্চাদের মতো খিল খিল করে হেসে উঠলো । এর তো জানার কথা নয়, এলোক নেশায় বুদ হয়ে আছে। সকালেই সে সেসব কথা ভুলে যাবে যা সেরাতে বলেছে। থিয়োডর তার ওপর হিংস্রের মতো ঝাপিয়ে না পড়ে খুব আন্তরিক হয়ে তার সঙ্গে কথা বলতে লাগলো । যেন মেয়েটি তার কত দিনের চেনা। শেষ আঘাত (৩য় খণ্ড) ১৪৩ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।