Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

মাঝ রাতের দিকে এ সভা ভাঙ্গলো। অফিসাররা সবাই যার যার ঠিকানায় চলে গেলো । থিয়োডরও তার শয়ন কক্ষে গিয়ে হাজির হলো । যেখানে তার অপেক্ষায় এক তরুণী বসেছিলো। রাত বেড়ে যাওয়াতে মেয়েটি আর ঘুম চেপে র:খতে পারলো না। খাটের ওপরই এক সময় ঘুমিয়ে পড়লো। এ তরুণী মিসরের বাদশাহের হেরেমের কোন মেয়ে নয়। আর মুকাওকিসও এখানকার শাহী মহলে কোন হেরেম গড়ে তুলে যাননি। এ এক মধ্যবিত্ত ঘরের মেয়ে। তাদের ঘরে এমন কোন অভাব নেই যে, একটি মেয়েকে আরেকজনের ঘরে রাত কাটাতে হবে। কিন্তু বড় ঘরের মেয়েরাও কখনো এ স্বপ্ন দেখে না যে, সে কখনো শাহী মহলের শয়নকক্ষের শোভাবর্ধন করার সৌভাগ্যের অধিকারী হতে পারবে। এ মেয়েটিও একল্লনা কখনো করেনি । তবে সে সাধারণ ঘরের মেয়ে হলেও খোদা তাকে এমন অসাধারণ রূপের অধিকারী করেছেন যে, শাহী মহলেই তাকে বেশি মানায়। থিয়োডর একবার শহর পরিদর্শনের সময় কোথাও মেয়েটিকে একবার দেখতে পায়। দেখার পর বেশ কয়েক মুহূর্ত মেয়েটির দিকে অপলক তাকিয়ে থাকে । তার সঙ্গে তখন তার এক বিশেষ সচিব ছিলো। সে তার সচিবকে বললো, মেয়েটিকে তার এতই ভালো লেগেছে যে, আজ রাতে মেয়েটিকে তার শয়ন কক্ষে না দেখলে সে হার্টফেল করবে। সচিব তাকে নিশ্চয়তা দেয়, সময় মতোই মেয়েটি তার কামরায় পৌছে যাবে। বহু সোনা রূপা ও টাকা পয়সার বিনিময়ে মেয়েটিকে রাতের প্রথম প্রহরেই থিয়োডরের মহলে পৌছ দেয়া হলো। মেয়েটিকে খুব বেশি জোরজবস্তি করতে হয়নি । তার মা বাবাকে এত বেশি সোনাদানা আর টাকা পয়সা দেয়া হলো যে, তারা কখনো তা ন্বপ্ৰেও দেখেনি । তাদেরকে ও তাদের মেয়েকে স্বপ্ন দেখানো হলো, বর্তমান যিসরের গভর্নর জেনারেল থিয়োডর এই মেয়েক বিয়ে করবে। ১৪২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।