সাধারণ সৈন্য পর্যস্ত নিশ্চিত হয়ে যায়, মুসলমানরা কোন দিনও পরিখা পার হয়ে কেন্লায় পৌছতে পারবে না। সেনা কর্মকর্তাদের সাধারণ সভা চলছে। প্রায় অর্ধ উলঙ্গ সুন্দরী দুটি মেয়ে তাদেরকে মদ পরিবেশন করছে। মদ তার নেশার কাজ তাদের মধ্যে শুরু করে দিয়েছে। | “বযনতিয়ার ব্যাপারে এখনো যদি তোমরা কোন আশা পোষণ করে থাকো সেটা মন থেকে বের করে দাও।' থিয়োডর বললো, “এটা তো পরিষ্কার হয়ে গেছে, শাহে হেরাকল সেনা সাহায্য পাঠাতে চাননি। এখন তার পুত্র কন্তস্তীনই তার এ দায়িত্ব পূরণ করতে পারে। কিন্ত্র সেও যে সেনা সাহায্য পাঠাবে সে ব্যাপারেও আমি আশাবাদী নই". “বযনতিয়া থে ক যেসব সংবাদ আমার কাছে আসছে তা আমাদের জন্য এবং করছে। সম্রাজ্জী মার্টিনার পয়গাম আমার কাছে এসে গেছে।' 'একমাত্র মার্টিনাই শাহে হেরাকলের স্থলাভিষিক্ত হতে পারেন। তবে যাই হোক, আমরা যদি আশা করে থাকি, কস্তত্তিন সেনা সাহায্য পাঠাবে তাহলে সে আশায় গুড়ে বালি।”,. “তবে মালিকায়ে মার্টিনা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিশাল সংখ্যার এক সেনা সাহায্য পাঠাবেন। অবশ্য এতে কিছু সময় লেগে যাবে । মিসরের ব্যাপারে হেরাকলেরও কোন মনযোগ ছিলো না। কক্তৃত্তীনেরও নেই। তার সব মনযোগ এখন সিংহাসন ও রাজমুকুটের ওপর ।...' “মনে এই সংকল্প করো এবং শপথ করো, আমাদেরকে এই পরিখার বাইরেই মুষ্টিমেয় কিছু মুসলমানকে নিশ্চিহ করে দিতে হবে। আমি মিসরের ভেতর থেকেই সেনা সাহায্যের ব্যবস্থা করবো ।' “আর আরবের এই বুদ্ধরা আর কত দিন অবরোধ করে বসে থাকতে পারবে? জেনারেল জারেজ বললেন, “ওদেরকে কিছু দিন এভাবে বসে থাকতে দাও। আমরা ওদের রসদের পথও বন্ধ করে দিচ্ছি । ওরা যখন খাবার না পেয়ে মরতে বসবে তখন ওদের পেছন থেকে হামলা করবো ।' মিসরেই তো আমাদের বহু সংখ্যক সৈন্য রয়েছে।' থিয়োডর বললো, “এই আরবদেরকে একটু আত্মতুষ্টিতে থাকতে দাও। এখনো এরা জয়ের নেশায় ডুবে আছে । আর কিছু দিন পরই টের পাবে ওরা কত বড় ভুলের মধ্যে ছিলো ।* শেষ আঘাত (য় খণ্ড) ১৪১ ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।