“তোমাদের করার শুধু একটি কাজই আছে।' আমর ইবনে আস (রা.) বললেন, “এখনই ফিরে যাও এবং এ কাজ শুরু করে দাও...অযু করো, নফল পড়ো এবং আমাদের সফলতার জন্য দুআ করো... । আমাদের জন্য তোমাদের এ সাহায্যের বড় প্রয়োজন ।' মেয়েরা আর কোন কথা না বলে তো ফিরে গেলো; কিন্তু, তাদের সবার ওপর হতাশা নেমে এলো। তাবুতে ফিরে গিয়ে তারা সবাই অযু করলো। তারপর পৃথক পৃথক ভাবে নফল নামাযে দীড়িয়ে গেলো। কয়েক রাকাত করে নামায পড়ার পর তারা দুআর জন্য হাত উঠালো। দুআর মধ্যে তারা সবাই কান্নায় ভেঙে পড়লো। দিকে মুসলিম সেনাদের সিপাহসালার সিপাহীদের কাতারে নিজেকে নামিয়ে মুজাহিদদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করছেন। ওদিকে কেল্লার ভেতর রোমীয় জেনারেলরা বাদশাহ বনে বসে আছে। মুকাওকিসের পর জেনারেল থিয়োডরই এখন মিসরের স্বঘোষিত বাদশাহ। প্রায় মাঝ রাত হয়ে এসেছে । থিয়োডরের শয়ন কক্ষে সদ্য তরুনী একটি মেয়ে তার অপেক্ষায় বসে আছে। থিয়োডর তখন অন্য আকেরটি কামরায় । তার সঙ্গে তার অধীনস্ত দুজন জেনারেল ও তার পাচজন সেনা কর্মকর্তা রয়েছে । জেনারেলের পরেই যাদের পদমর্যাদা । সেখানে জেনারেল জারেজও আছে। যে অভিজ্ঞতা ও যোগ্যতায় থিয়োডরের সমপর্যায়ের ৷ জেনারেল থিয়োডরের মাথায় এখন সওয়ার হয়ে আছে মালিকায়ে মার্টিনা ও তার প্রতিশ্রুতি দেয়া নজরানা আর বখশিশের কথা । নিজেকে 'তো এখন থিয়োডর 'ফারমাওয়ারে মিসর অর্থাৎ মিসরের শাসক মনে করছে। তার সামনে বসা সেনা কর্মকর্তাদেরকে সে নিশ্চয়তা দিচ্ছে, এই আরবী সৈনিকরা ব্যবিলনের প্রাচীরের কাছে ধারেও ঘেষতে পারবে না। তার এই দাবি 'যে অমূলক নয় এটাও সবাই বুঝছিলো। কারণ, পরিখাকে যেভাবে ভয়ঙ্কর এক মৃত্যুফাদ বানানো হয়েছে তা অতিক্রম করে কেউ কেল্লার ধারে কাছে পৌছার কথা কল্পনাও করতে পারবে না। এজন্য উচ্চ পদস্থ অফিসার থেকে নিয়ে :-১৪০ শেষ আঘাত (তয় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।