মুসলিম সেনাদের সঙ্গে কারো কারো বোন, কারো স্ত্রী, কারো মাও এসে থাকে। এই সেনাদলের কারো মা বোন, স্ত্রীরা তাদের সঙ্গে এসেছে । এরা সবাই কঠিন পর্দার সঙ্গে থাকে এবং মুজাহিদদের বিভিন্ন কাজে সাহায্য করে। নারী মহলে যে কোনভাবে এখবর চলে গেছে, সৈন্যরা পরিখা অতিক্রম করার চেষ্টা করছে। আর এটা খবুই ভয়াবহ কাজ। তারা জানতো মুসলিম সৈন্যরা অনেক পরিখাই বিভিন্নভাবে অতিক্রম করেছে। কিন্তু ব্যবিলনের আশে পাশের যে পরিখা তা ভয়ঙ্কর মৃত্যুফাদ ছাড়া আর কিছুই নয়। তারা এখন জানতে পারলো, অমুক সালারের নেতৃত্বে পরিখা পার হওয়ার একটা কৌশল বের করা হয়েছে এবং পরিখা পার হতে পারলে কেল্লার প্রাটীরে উঠার জন্য অসংখ্য সিড়ির দরকার হবে এবং আরো কিছু জিনিসপত্রও লাগবে। এসব শুনে বিশ পচিশজন মেয়ে সেদিকে ছুটতে শুরু করলো যে দিক দিয়ে পরিখা পার হওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। সিপাহসালার আমর ইবনে আস (রা.) তাদের ছুটন্ত পদধ্বনি এবং তাদের কথার আওয়াজ পেয়ে নিজেও ছুট দিলেন। তাদের পথরোধ করে দীড়ালেন। তাদের পথরোধ করে জিজ্ঞেস করলেন, তারা এভাবে দৌড়ে কোথায় যাচ্ছে? আর বললেন, তাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। নিঃশব্দে যেন তারা চলাচল করে। এক মেয়ে এগিয়ে এসে জানালো তারা কোথায় যাচ্ছে। “এখনই কোন কথা না বলে চুপচাপ চলে যাও। তোমাদের প্রয়োজন দেখা দিলে অবশ্যই ডেকে আনা হবে ।” আমর (রা.) বললেন, প্রাটীরে চড়ার সিড়ি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে আমাদেরকে যেতে দিন। আমরা তো অযথা তাবুতে পড়ে আছি।” কথাটি বলল নেকাবে আবৃত শারীনা । আমর ইবনে আস (রা.) একটু শক্ত হয়ে বললেন, তারা যেন ফিরে যায়। পরিখা পার হওয়া মুসলিম সেনাদের জন্য নতুন কোন অভিজ্ঞতা নয় যে, মেয়েদের সাহায্য ছাড়া একাজটি হবে না। মাত্র কয়েক হাজার সৈন্য নিয়েই আপনি সব কিছু করে ফেলবেন!' আরেকটি মেয়ে বললো, “আমাদের শরীরেও আল্লাহ তাআলা শক্তি দিয়ে রেখেছেন। এটা তো কোন কাজে লাগা দরকার । আমরা শুধু লড়াইয়ের পর শহীদের লাশ ওঠাই। আহত সৈন্যদেরকে খুঁজে পেয়ে তাদের শিবিরে পৌছে দিই। এই পরিখার ব্যাপারে আমরা বেশ ওয়াকিফহাল রয়েছি।' “আমাদের পুরুষদের তো শুধু পরিখা পার হওয়াই নয় সামনে গিয়েও কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। আমরা যতটুকু করতে পারি সেটা আমাদেরকে কাাতে দিন। শেষ আঘাত (৩য় খণ্ড) ১৩৯ ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।