যোবায়ের (রা.) আমর ইবনে আস (রা.) এর কাছে গিয়ে জানালেন, পরিধায় তিনি কি করে এসেছেন এবং কেন্লায় হামলার জন্য মুজাহিদদের পূর্ণাঙ্গ একটি ইউনিট প্রস্তুত করেছেন। তারপর তিনি তার পরিকল্পনার কথাও জানালেন। ঝুঁকি নেয়ার ক্ষেত্রে তো আমর ইবনে আস (রা.) এর দারুন খ্যাতি ছিলো । তিনি তো নিশ্চিত হয়ে গেছেন, ব্যবিলনের দুর্ভেদ্য দুর্গ জয় করতে হলে ভয়াবহ কোন ঝুঁকি অবশ্যই নিতে হবে। যোবায়ের ইবনে আওয়াম (রা.) সে ঝুঁকিটাই নিচ্ছেন। আমর (রা.) সব দিক ভেবে চিন্তে যোবায়ের রো.)-কে অনুমতি দিয়ে দিলেন। যোবায়ের (রা.) যখন সেদিকে ফিরে গেলেন যেখানে পরিখার ওপর গাছের ডাল পালা ফেলে সরু একটা পথের মতো তৈরী করে গেছেন। এখানে এসে দেখলেন আগের চেয়ে অনেক বেশি মুজাহিদ জমা হয়ে গেছে। সবাই নিজেদের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হচ্ছে। সবাই ব্যাকুল সুরে জিজ্ঞেস করতে লাগলো, তাদেরকে কী কাজে লাগানো হবে! যোবায়ের (রা.) বেছে বেছে এক ইউনিট সৈন্য আলাদা করে তাদেরকে জানালেন, তিনি কী করতে চাচ্ছেন এবং এজন্য কেমন ভয়াবহ আত্মত্যাগ স্বীকার করতে হবে। আসলে তার পরিকল্পনায় নিশ্চিত শাহাদাতের রক্তরাঙা দৃশ্য ভেসে উঠতে লাগলো । যোবায়ের ইবনে আওয়াম (রো.) এর নির্দেশে সৈন্যরা অনেকগুলো বাঁশের সিড়ি একত্রিত করলো, তারপর এক সঙ্গে দুটি করে সিঁড়ি বাধলো। রা 81172 এ কাজগুলো হচ্ছিলো রাতের অন্ধকারে । অন্ধকার তো সেনাদেরকে বেশ ফায়দা দিচ্ছিলো, কিন্তু এই অন্ধকারে বিপদের ঝুঁকিও কম ছিলো না। ঝাপিয়ে পড়ে। সেখানে সিপাহসালার আমর ইবনে আস (রা.)ও চলে এলেন। তিনি তার সেনাদলকে উৎসাহ জোগাতে লাগলেন। ওরা তো দারুন খুশি যোবায়ের ইবনে আওয়াম (রা.) এর মতো এমন একজন নির্ভিক সালার তারা পেয়ে গেছে। তিনি তাদের মধ্যে নতুন এক প্রেরণা জাগিয়ে তুলেছেন। ১৩৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।