Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

প্রত্যেক নবীরই একজন হাওয়ারী-বিশ্বস্ত সহচর থাকে । আমার হাওয়ারী হলো যোবায়ের ইবনে আওয়াম।' যোবায়ের ইবনে আওয়াম (রা.) যখন দেখলেন, পরিখা পার হওয়া না হওয়ার ওপরই নির্ভর করছে অবরোধের সফলতা ও ব্যর্থতা । তিনি পণ করলেন, একটা না একটা সম্ভাব্য উপায় বের করতেই হবে। এক রাতে তিনি বলশালী বেশ কয়েকজন মুজাহিদ -সঙ্গে নিলেন। বিশাল বিশাল কয়েকটি গাছের ডাল কাটালেন। পাতাসুদ্ধ ডালগুলোকে টেনে হেচড়ে পরিখা পর্যন্ত সবাই মিলে নিয়ে গেলো । পরিখাটি তার নিচ দিয়ে কাটা তার ও লোহার চোখা চোখা ফলা দিয়ে পরিবেষ্টিত। তারা গাছের বড় বড় ভালপালাগুলোকে এমনভাবে পরিখায় ফেলতে লাগলো যে, ডালগুলোর আরেক মাথা পরিখার অন্য প্রান্ত পর্যন্ত গিয়ে পৌছতে লাগলো । তারা পরিখার এ প্রান্ত থেকে জায়গা বদল করে করে গাছের ভালাগুলো ফেলতে লাগলো পরিখায়। এভাবে পরিখার ওপর দিয়ে এক দুজনের পার হওয়ার মতো অতি ঝুঁকিপূর্ণ একটা রাস্তা তৈরি হয়ে গেলো। তারপর তিনি মুজাহিদদেরকে এক জায়গায় একত্রিত করে এভাবে বন্তৃতার মতো করে বললেন, “স্মরণ করো খালিদ ইবনে ওয়ালিদ (রা.) এর সেই মহান কীর্তি যা দিয়ে তিনি দামেশক জয় করেছিলেন । স্মরণ করো হযরত সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) এর সেই বীরত্গাথা, যা দিয়ে তিনি মাদায়েন জয় করে ছিলেন। নাহাওয়ান্দে নাঈম ইবনে মিকরানের এতিহাসিক বীরত্বের কথাও ভুলে যেয়ো না।... তোমাদের এমন কে আছে, যে এসব মহান মুজাহিদদের মতো আত্মত্যাগের অমর কীর্তি গড়তে চাও না? আত্মবিসর্জনকারী ৷ আমাদেরকে বলুন, মহামান্য সালার! আমাদের কী করতে হবে?" “আল্লাহর রাহে আমি আমার প্রাণ উৎসর্গ করছি। আল্লাহ তাআলা আমার এই কুরবানীকে মুসলমানদের বিজয়ের কারণ যেন বানান ।' যোবায়ের (রা.) বললেন । যোবায়ের (রা.) এর এতটুকু কথায় মুজাহিদদেরকে জৌশ-জযবার জীবন্ত অঙ্গার বানিয়ে দিলো । মুসলিম সেনাদের প্রত্যেকেই কঠোর নিয়মানুবর্তিতা পালন করে চলে । কোন সালারই এমন কিছুই করবে না যা সিপাহসালারের অনুমোদন সাপেক্ষে হবে না। যোবায়ের ইবনে আওয়াম (রা.) সিপাহালারকে আগেই পুরো পরিকল্পনা জানিয়ে রেখেছিলেন। তারপরই তিনি একাজটি করেন। . শেষ আঘাত (৩য় খণ্ড) ১৩৭ ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।