Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

"কী ১ দেখে তাদের বিস্ময়ের সীমা রইলো না। রোমীয়রা পরিখা পার হওয়া তো দূরের কথা, এই কল্পনাও যাতে কেউ না করে সে ব্যবস্থা করে দিয়ে গেছে। পরিখায় এক ফোটা পানিও নেই। পুরো পরিখা অতি ধারালো কাটা তারের বেড়া দিয়ে পরিবেষ্টিত। এছাড়াও বর্শার ফলার চোখা চোখা লোহার থাম পুরো পরিখায় গেড়ে দেয়া হয়েছে। পরিখাকে পুরো একটা মৃত্যুক্ষেত্র বানিয়ে রেখে গেছে রোমীয়রা। পানি দিয়ে ভরে রাখলে তো কষ্টে সৃষ্টি সাতরে পার হওয়া যেতো । কিন্তু পরিখাকে যে ভয়ঙ্কর করে রেখে গেছে রোমীয়রা কোন মানুষ তো দূরের কথা কোন প্রাণীও তাতে পা ফেলার সাহস করবে না। প্রায় আটমাস কেটে গেছে অবরোধের । তবুও মুজাহিদদের মধ্যে হতাশা বা হীনমন্যতার কোন লক্ষণ নেই। কিন্তু সিপাহসালার ও অন্যান্য সালারদের অস্থিরতা ক্রমেই বাড়তে লাগলো । পরিখা একে তো খুব চওড়া । তারপর এসব অনাতিক্রম্য ভয়ঙ্কর সব বাধা পেরিয়ে পার হওয়ার কল্পনাও করা যাচ্ছিলো না। তারপরও সবাই যার যার মতো মাথা খাটাচ্ছিলেন। যেভাবেই হোক পরিখা অতিক্রম করতে হবে। চট... 8:17... সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) একটা চেষ্টা করলেন। যোবায়ের (রা.) ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফাতো ভাই । আরবের অন্যতম বীর পুরুষ হিসেবে তার খ্যাতি ছিলো। তার ব্যাপারে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১৩৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।