থিয়োডরকে জোরালো ভাষায় লিখলেন, মিসরকে নিরাপদ রাখা চাই । সেখান থেকে আমাদের বাদশাহী শুরু হবে। মিসরে যে রোমীয় ফৌজ আছে সে ফৌজ হবে আমাদের নিজন্ব ফৌজ। হেরাকল বধনতিয়ায় মুকাওকিসকে যখন গান্দারীর দায়ে অভিযুক্ত করেন তখন বলেছিলেন, মিসরে এক লাখ রোমীয় ফৌজ রয়েছে । এর মধ্যে মাত্র বার হাজার সৈন্যকেই লড়ানো হয়েছে। যদি বুদ্ধিমত্তা ও সঠিক রণকৌশলে এতগুলো সৈন্যকে ব্যবহার করা হয় তাহলে মুসলমানদের এই হাতে গোনা কিছু সৈন্যকে কয়েক ঘণ্টার মধ্যেই পিষে ফেলবে। হেরাকল একথা মোটেও বাড়িয়ে বলেননি । মিসরে তখন এক লাখ রোমীয় ফৌজ ছিলো। তবে এরা বিভিন্ন প্রদেশ ও শহরে ছড়ানো ছিটানো ছিলো । মুসলিম সেনাদের বিরুদ্ধে যারা লড়াইয়ে নামে তাদের মধ্যে কয়েক হাজার নিহত হয় ৷ | ঘিয়োডর মার্টিনার দ্বিতীয় পয়গাম অনুযায়ী তার প্রতিরক্ষা পরিকল্পনায় রদবদল করলো । একদিন মুজাহিদরা দেখলো, রোমীয়রা মিনজানিকগুলো কেল্লার ভেতর নিয়ে যাচ্ছে। তারপর তীরন্দায ইউনিটগুলোও কেল্লার ভেতরে চলে যাচ্ছে। আমর ইবনে আস (রা.) তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, কেল্লার ফটকগুলো বন্ধ হয়ে গেলো। একটুপর দেখা গেলো, মিনজানিকগুলো কেল্লার প্রাচীরের ওপর স্থাপন করা হয়েছে। সেখান থেকে পাথর বর্ষণ শুরু হলো। ব্যবিলনের বাইর এখন মুসলিম শিবিরে বেশ তৎপরতা দেখা যাচ্ছে। রোমীয় মিনজানীক ও তীরান্দাযরা যখন কেল্লার ভেতর চলে গেলো মুজাহিদরা তখন এগিয়ে গিয়ে পরিখা দেখতে লাগলো। তীরান্দাযরা থাকলে এটা সম্ভব হতো না। কারণ, অনবরত তীর বৃষ্টি কাউকে পরিখার সামনেই যেতে দিতো না। মুজাহিদরা দেখছিলো পরিখা অতিক্রম করা যাবে কিনা। শেষ আঘাত (৩য় খণ্ড) ১৩৫ ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।