সেনাদলকে দ্রুত প্রস্তুত করে মিসর পাঠানো হোক। কিন্তু তার হুকুম পরিণত হলো হাওয়ায় হুকুম চালানোর মতো। কন্তত্তীনের সমর্থক জেনারেলরা জানালো, সেনাদলও দু'দলে ভাগ হয়ে গেছে। কন্ত তাহলে তো তার সমর্থনকারী সেনারা সংখ্যায় অনেক কমে যাবে। তখন সহজেই মার্টিনার সৈন্যরা হারকিলিউনাসকে রোমের বাদশাহ বানিয়ে দেবে। যারা এক সময় দেশ বাচানোর জন্য কাধে কাধ মিলিয়ে শক্রর বিরুদ্ধে লড়াই করেছে, তারাই আজ দেশের স্বার্থকে জলাঞ্জলী দিয়ে পরাজয়ের রক্ত পান করতে মরিয়া হয়ে উঠছে। সিপাহসালার আমর ইবনে আস (ো.) তখনো বযনতিয়ার অবস্থা জানতে পারেননি এবং এও তার জানার কথা নয় যে, রোমীয়দের পক্ষে সেনা সাহায্য আসার সম্ভাবনা আপাতত নেই। তাই তিনি আগের মতোই সতর্কতা অবলম্বন করে পরিকল্পনা করতে লাগলেন, কি করে পরিখা পার হয়ে কেল্লার ওপর হামলা করা যায়। কোনভাবেই এর সন্ভাব্য পথ দেখা যাচ্ছিলো না। মালিকায়ে মার্টিনা জেনারেল থিয়োডরকে আরেকটি পয়গাম পাঠালেন। শাহী মহলের সঠিক অবস্থা পয়গামে লিখে বলা হলো, যেকোন সময় এখানে গৃহযুদ্ধ হতে পারে। গৃহযুদ্ধ হোক বা না হোক এটা এখন স্পষ্ট যে, হারকিলিউনাস সিংহাসনের উত্তরাধিকারিতৃ পাচ্ছে না। মার্টিনা আরো লিখেছেন, নিজের সব শক্তি কৌশল খুব ভেবে চিন্তে ব্যবহার করো। মিসর থেকে মুসলমানদেরকে বের করতেই হবে। মার্টিনার আসল উদ্দেশ্য হলো, হতে পারে, এমন পরিস্থিতির সৃষ্টিহবে যে, সাধারণ মানুষ তার ও তার ছেলের বিরুদ্ধে চলে যাবে । তখন তিনি ছেলেকে নিয়ে মিসর এসে আশ্রয় নেবে । তারপর মিসরের সম্রাজ্ঞী হওয়ার ঘোষণা দেবেন। ১৩৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।