Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

18) এ শাহী হুকুম তো অকেজো হয়ে গেছে। সেনাসাহায্য রওয়ানার অপেক্ষায় ব্যারাকে বসে আছে। দুপক্ষের জেনারেলরা নিজেদের সেনা ইউনিটগুলোকে পৃথক করে ফেলেছেন। গৃহযুদ্ধের অবস্থা স্পষ্ট হয়ে উঠেছে। পুরো প্রশাসনিক ব্যবস্থাই ভেঙ্গে পড়েছে। সালতানাতে রোমের ব্যাপারে কক্তৃস্তীনের আন্তরিকতা ছিলো প্রশ্বাতীত। সে মনে প্রাণেই চাচ্ছিলো ক্ষমতা নিয়ে এ বিরোধ মিটে যাক। এর মধ্যে মার্টিনা এ চালও চাললেন যে, কয়েকজন বড় পাদ্রীকে এজন্য ক্তত্তীনের কাছে পাঠান যে, তারা কন্তস্তীনকে রাজি করাবে, সে যেন পুরো সেনাদলের প্রধানের দায়িত্‌ নিয়ে নেয়। হারকিলিউনাস সিংহাসনে বসলেও ক্ষমতা থাকবে কক্তত্তীনের হাতেই। পাদ্রীরা ক্তত্তীনের কাছে গিয়ে তাকে বুঝাতে শুরু করলো । কক্তৃস্তীন উত্তরে বললো, সে নিশ্চিত যদি হতো যে, হারকিলিউনাস সিংহাসনে বসলে সালতানাতে রোমের প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত হবে তাহলে সে সিংহাসনের দাবী ছেড়ে দিতো। কথায় কথায় কোন এক পাদ্রী তাকে অপমানসূচক কথাও বলে ফেললেন। “আমি আপনাদেরকে যথাসাধ্য সম্মান করেই বলছি' কক্তত্তীন থম থমে গলায় বললো, “আপনারা কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন এবং হুমকিও দিচ্ছেন। আপনাদের মধ্যে কি এতটুকু জ্ঞান ও বিবেক বুদ্ধিও নেই যে, আপনারা হারকিলিউনাসের চরিত্র ও যোগ্যতার দৌড় জেনেও তাকে ক্ষমতায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছেন?'... “আসলে আপনারা নিরুপায়। কারণ, মালিকায়ে মার্টিনার দেয়া বখশিশ আর নজরানাই আপনাদের ভেতর থেকে কথা বলছে। মার্টিনা যে সুন্দরী যুবতী মেয়েদেরকে আপনাদের পবিব্র ভোগে দিয়েছে সেই তারা আপনাদের ওপর যাদুর মতো সওয়ার হয়ে আছে। পবিত্র গির্জার পাদ্রীর পদ থকে আপনাদেরকে পদচ্যুত করার আগে আপনারা এখান থেকে দূর হয়ে যান।" পাদ্রীদের বিবেক অপরাধী । তাই তারা মাথা নিচু করে চলে গেলো । শেষ আঘাত (ওয়.খও) ১৩৩ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।