Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কন্তত্তীন সঙ্গে সঙ্গে হুকুম দেয় সেনা সাহায্য রওয়ানার জন্য দ্রুত জাহাজ প্রস্তুত করা হোক। কিন্তু মালিকায়ে মার্টিনা এ হুকুমের ব্যাপারে আপত্তি করে বললেন, কক্তত্তীন যেন নিজে এই সাহায্যকারী সেনাদলের সঙ্গে যায়। সে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতায় দক্ষ হয়ে উঠেছে। এজন্যই সে এই দলটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। না হয় অন্য. জেনারেলরা ভুল পথে পরিচালনা করে সেনাদলকে মুসলমানদের হাতে ধ্বংস করে দেবে। কন্তস্তীন তো জানেই, মালিকায়ে মার্টিনার আসলে মিসরের ব্যাপারে কোন আগ্রহ নেই। তিনি এখন নিজের ছেলেকে সিংহাসনে বসাতে মরিয়া। সব মনোযোগ রাজমুকুটের দিকে। এজন্য কস্তৃস্তীনও এখন বযনতিয়া থেকে অনুপস্থিত থাকতে চাচ্ছে না। | হুকুম একমাত্র আমারই চলবে ।' মালিকায়ে মার্টিনা ঘোষণা করলেন, “অথবা আমার ছেলের হুকুম চলবে। কল্তৃস্তীন আমাদের ফৌজের কমাণ্ডার। সে আমার কাছ থেকে অথবা আমার ছেলের কাছ থেকে যেন হুকুম গ্রহণ করে। এজন্য এখন শাহী হুকুম হলো, সে যেন সেনাসাহায্য নিয়ে মিসর চলে যায়। স্থলাভিষিক্ত হওয়ার সমস্যা মিটে গেছে।' সমস্যা মিটবে কি, সমস্যা ক্রমেই কঠিন সংকটের আকার নিলো। কন্তত্তীনের সমর্থক জেনারেল, পদস্থ কর্মকর্তা, সেনা অফিসার, প্রশাসনিক ছোট বড় হাকিম এবং শাহী খান্দানের কিছু লোক তার ঘোর সমর্থনে মোর্চাবদ্ধ হয়ে গেলো। এরা মিসরের বিপর্যস্ত অবস্থা ও মুসলমানদের একের পর এক বিজয়ের ব্যাপারটি এড়িয়ে গিয়ে সবাই কক্তত্তীনের রাজমুকূটের উত্তারাধিকারের প্রশ্নুটিই প্রাধান্য দিতে লাগলো। এসব সেনা ও প্রশাসনিক কর্মকারা বাস্তবেই সালতানাতে রোমের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায়। এজন্য ওরা কন্তত্তীনকেই বর্তমান পরিস্থৃতি সামলে উঠার যোগ্য মনে করে। বয়সেও কন্তস্তীন প্রায় মধ্যবয়সে পৌছে গেছে। এবয়সে মানুষের বিষয় বুদ্ধি আরো প্রখর হয়ে উঠে। অন্য দিকে সম্রাঙ্জী মার্টিনা নিজের শুভাকাজ্বীদেরকে এক প্রকার কিনে নিয়েছেন। ধনভাণ্ডার তার হাতেই ছিলো। শাহী হেরেষেও চলতো তারই হুকুম। ধন সম্পদ ও মুঠোয় পুরো নেয়। এখন সময় এসেছে এসব নজরানা আর বখশিশের খণ আদায় করা । এজন্য ওরা ক্তস্তীনের বিরুদ্ধে একান্টরা হয়ে গেলো। ১৩২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।