Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

টিকতে হেরাকল আর মাত্র দেড় বা বড় জোড় দুই মাসের মেহমান, তার সে অনুমানই সঠিক বলে প্রমাণিত হলো । হেরাকলের মৃত্যু হতেই মালিকায়ে মার্টিনা ঘোষণা করে দিলেন, তার ছেলে হারকিলিউনাস হেরাকলের স্থলাভিষিক্ত । আর হেরাকল মৃত্যুর আগেই এ ফয়সালা করে গেছেন। বাস্তবে হেরাকল এধরনের কোন ফায়সালা করেননি। মৃত্যুর আগের তিন চার দিন তিনি অচেতন হয়ে পড়েছিলেন । রাতে ঘুমে বা অচেতন অবস্থায় তিনি মারা যান। মালিকায়ে মার্টিনার এই ঘোষণা শুনতেই হেরাকলের বড় ছেলে কন্তত্তীন এর বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলো। সে বলতে লাগলো, হেরাকল সব সময় তাকে বলে এসেছেন, তার মৃত্যুর পর কন্তত্তীনই তার স্থলাভিষিক্ত হবে। তিনি বলতেন, হারকিউলিনাস অপরিণত বয়সের, অনভিজ্ঞ এবং সালতানাতে রোমরে শাসন ক্ষমতা সামলানোর জন্য একেবারেই অনুপযুক্ত। আর বর্তমানের এই ভয়াবহ পরিস্থিতিতে যখন মুসলমানরা রোমীয়দেরকে শাম থেকে বের করে দিয়েছে এবং মিসরের বিশাল অংশ দখল করে নিয়েছে। তখন তো এমন এক শাসক জরুরি, যে শুধু পরীক্ষিত যুদ্ধকুশলীই নয়, বরং শাসন ব্যবস্থা সামলানোর ব্যাপারেও অভিজ্ঞ। ফৌজের জেনারেল ও সালতানাতের হাকিমরা জানতো এ পরিস্থিতিতে হারকিলিউনাসকে সিংহাসনে বসানো অনেক বড় এবং ভয়াবহ ভূল। কল্তত্তীনই এজন্য উপযুক্ত। কিন্তু জেনারেলরা ও প্রশাসনের ছোট বড় হাকিমরা দুই দলে বিভক্ত হয়ে পড়লো। কিছু রইলো মালিকায়ে মার্টিনার সমর্থনে, আর কিছু কন্তত্তীনের সমর্থনে । এভাবে ফৌজ ও শাহী মহল দু'ভাগে ভাগ হয়ে গেলো । স্থলাভিষিক্ত হওয়ার প্রশ্রে দু'দলই সাংঘর্ষিক অবস্থায় পৌছে গেলো। কত্তস্তীন তো কোন মুল্যেই সিংহাসনের দাবী ছাড়ছিলো না। আর সিংহাসনের প্রকৃত দাবীদারও সেই। কিন্তু মার্টিনা তাকে মেনে নিতে পারছিলেন না। মৃত্যুর আগে হেরাকল বিশাল সংখ্যার এক তাজাদম সেনাদল প্রস্তুত করার ও মিসর পাঠানোর হুকুম দিয়েছিলেন। সেনা সাহায্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছিলো। রওয়ানার জন্যও প্রস্তুত ছিলো । এসময় হেরাকল মারা যান। শেষ আঘাত (৩য় খও) ১৩১ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।