Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কয়েকগুন করে দুর্বল হয়ে পড়ছেন। তুমি তো জানো আমি আমার ছেলে হারকিউলিনাসকে সালতানাতের রাজ মুকুট পড়াতে চাই ।” “এখন জরুরি কাজ হলো, তোমরা আরবের এঁ মুসলমানদেরকে মিসর থেকে বের করে দাও । তখন আমি এটা বলতে পারবো, শাহ হেরাকল পরাজয় মেনে নিয়েছিলেন। কিন্ত আমার ছেলে পরাজয়কে জয়ে রূপান্তরিত করেছে । কোন মূল্যেও যেন ব্যবিলন মুসলমানদের দখলে চলে না যায়। তুমি জানো এর বিনিময়ে তোমাকে আমি কী দেবো । বলার প্রয়োজন নেই।" “এতটুকু বলছি যে, তুমি হয়রান হয়ে যাবে। আমার এই ইচ্ছাটা পূরণ করে দিলে অন্যান্য পুরস্কারের সঙ্গে তোমাকে পুরো রোম স্ম্রাজ্যের সেনাপতি বানিয়ে দেবো। আর মিসরে তুমি মুকাওকিসের অবস্থানে পৌছে যাবে । তুমি হবে মিসরের বাদশাহ ।' কোন কোন এঁতিহাসিক লিখেছেন, পয়গামে মার্টিনা কিছু রোমান্টিক কথাবার্তাও লিখেন। তিনজন অতি রূপসী কুমারী মেয়ে থিয়োডরের জন্য পাঠিয়ে দেয়া হবে... মোটকথা, মার্টিনা থিয়োডরকে এমন কিছু প্রস্তাব দেন, যা মানুষকে দুনিয়াতে জান্নাতের স্বপ্ন দেখায়। পয়গাম পেয়েই থিয়োডরের মধ্যে অসম্ভব জোশ-জযবা জ্বলে উঠে। সে তার অধীনস্ত কমাণ্ডার ও জেনারেলদেরকে ডেকে তাদেরকে আবেগ-উম্মত্ত ভাষায় উস্কে দেয় এবং লড়াইয়ের দৃষ্টিকোন থেকেও তাদেরকে আক্রমনাত্ক নির্দেশ দেয়, আর বলে; এটা শুধু রোমের ইযযত-আবরুরই প্রশ্ন নয়, এটা প্রতিটি রোমীয়র জন্য ব্যক্তিগত আত্মমর্যাদাবোধের প্রশ্ন । হেরাকলের মৃত্যুর খবর যখন ব্যবিলন পৌছলো তখনো এর প্রতিক্রিয়ায় সৈন্যদের মনোবল ভেঙে পড়ার কথা ছিলো কিন্তু; থিয়োডর পুরো ফৌজকে একত্রিত করে এমন উত্তপ্ত ভাষায় বক্তৃতা করলো যে, পুরো সেনাবাহিনী উত্তেজিত হয়ে উঠলো । সে বলল, পরাজয়ের সবচেয়ে বড় দায় ছিলো হেরাকলের, তারপর মুকাওকিসের। এখন তাদের দুজনেই চলে গেছেন, তাই এর দায় পড়ে আমাদের সবার ওপর। হেরাকলের নয় বরং তোমাদের । সৈন্যরা এরপর থেকে ব্যবিলনের লড়াইকে ব্যক্তিগত লড়াই বলে ভাবতে লাগলো । ১৩০ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।