Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

নদীর দিকে কেল্লার যে ফটকটি আছে সেদিক থেকে মাছ শিকারীদের একটি নৌকা এলো। ক ঘটনাক্রমে সেটি নদীর পশ্চিম তীরের কাছ ঘেষে যাচ্ছিলো । ওখানে ডিউটিতে থাকা মুজাহিদরা নৌকাটিকে আটক করলো। তারপর জিজ্ঞেস করলো, শহরের ভেতরের অবস্থা। মাছ শিকারীরা তখন এসব সংবাদ দিলো। বিনিষয়ে মুজাহিদদরা ওদেরকে ছেড়ে দিলো। সিপাহসালার তখনই সব সালারদেরকে ডেকে তাদেরকে এখবর শোনালেন। “এখন আশা করা যায়, রোমীয় ফৌজের মনোবল অনেক দুর্বল হয়ে পড়বে । রোমীয় সৈন্যরা এবং জেনারেলরাও তাদের বাদশাহর সন্তুষ্টির জন্য লড়াই করে। ওদের বাদশাহ মরে গেছে। এর যে মন্দ প্রভাব পড়বে সেটা কম গুরুত্বপূর্ণ নয়।' আমর (রা.) বললেন, “তবে এর অর্থ এই নয় যে, সেনাসাহায্য আসবেই না। হেরাকলের কাছে মুসলমানদের ব্যবিলন পর্যন্ত পৌছার খবর পৌছবে আর তিনি সেনাসাহায্য পাঠানোর ব্যবস্থা করবেন না, এটা তো হতেই পারে না। মৃত্যুর পূর্বে তিনি সেনাসাহায্য পাঠানোর হুকুম দিয়ে থাকবেন। তাই আমাদের ব্যবিলন জয় করতে হলে মনোবল আরো চাঙ্গা করে তুলতে হবে ।' কোন কোন এঁতিহাসিকের মতে হেরাকলের মৃত্যু হয় ৬৪১বরিস্টাব্দের মার্চে। তবে নির্ভরযোগ্য এঁতিহাসিক মতামত হলো, ৬৪১খি. ফেব্রুয়ারীতে হেরাকলের মৃত্যু হয়। খনি রানু হেরাকলের মৃত্যুর খবর তো আমর ইবনে আস (রা.) এর কাছে পৌছে। কিন্তু তার মৃত্যুর পর বযনতিয়ার অবস্থা কি হয়েছে সে খবর তো তার কাছে পৌছার কথা নয়। তার এটাও জানার কথা নয়। মালিকায়ে মার্টিনা জেনারেল থিয়োডরকে গোপন এক পয়গাম পাঠিয়েছেন। শাহে কেরাকল এখন জীবনের শেষ প্রান্তে। কখন কী হয়ে যায় তার কোন নিশ্চয়তা নেই। তার শারীরিক অবস্থা খুব দ্রুত ভেঙ্গে পড়ছে। প্রতিদিনই তিনি ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।