ওদিক থেকে রোমীয়দের পক্ষে কোন সেনা সাহায্য এলে সঙ্গে সঙ্গে মুসলিম শিবিরে বাদ পাঠিয়ে দেয়া। দিন যতই এগিয়ে গেলো সাফল্যের পাল্লা রোমীয়দের দিকে ততই ঝুঁকতে লাগলো। মুসলিম সেনাদের জন্য আশাপ্রদ কোন ঘটনাই ঘটছিলো না। তবুও তারা আল্লাহর অলৌকিক কোন সাহায্যের প্রতীক্ষায় দিন গুনতে লাগলো । রাহের যোদ্ধাদের সঙ্গে কিছু ওয়াদা করেছেন। সূরা আনকাবৃতে আল্লাহ তাআলা বলেছেন, “যারা আল্লাহর রাহে জিহাদ করে তাদেরকে অবশ্যই বিজয়ে পথ দেখান ।” চি সিসি! মুসলমানরা এই সাহায্য প্রাপ্তির প্রতীক্ষাতেই রইলো নীল নদের পারে ডিউটিতে থাকা এক মুজাহিদ একদিন ঘোড়া ছুটিয়ে এলো সিপাহসারের কাছে। সোজা সিপাহসালারের কাছে গিয়ে পৌছলো। তার চোখ মুখ দেখে এটাই আশা করা যাচ্ছিলো যে, সে সেনা সাহায্যের সংবাদ নিয়ে এসেছে। “রোমীয়দের সেনা সাহায্য আসছে? কোন মন্দ সংবাদ? সিপাহসালার তাকে জিজ্ঞেস করলেন। “না সিপাহাসালার!' মুজাহিদ জবাব দিলো । “মনে হয়, ভালো খবরই এনেছি। একটা খবর হলো, ব্যবিলনে এমন এক রোগ ছড়িয়ে পড়েছে যে, প্রায় সারা শহরের লোক এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। কিছু লোক এতে মারাও গেছে। সেনা সদস্যদের যারা শহরে রয়েছে তাদের মধ্যেও এরোগ ছড়িয়ে পড়েছে 1”... ও দ্বিতীয় খবরটি হলো, হেরাকল মারা গেছেন। তৃতীয় খবরটি হলো, দূরদুরাস্ত পর্যন্ত সেনাসাহায্যের নাম নিশানাও দেখা যাচ্ছে না। সেনা সদস্যরা কেল্লার বুরুজে চড়ে প্রায় দিনভর ওদের পথ চেয়ে বসে থাকে- যেদিক থেকে সেনা সাহায্য আসার সম্ভাবনা রয়েছে।' সিপাহসালার এখবর শুনে বড়ই সম্তিদায়ক বিস্ময় প্রকাশ করলেন। ১২৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।