Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

দিকে ঝোপ ঝাড়ের মতো বিস্তার করে আছে। রোমীয় তীরন্দাযরা গাছগুলোর ওপর চড়ে তীর ছুড়তে শুরু করলো। সঙ্গে সঙ্গে মিনজানিক থেকেও পাথর বর্ষিত হতে লাগলো। মিনজানিক মুসলমানদের কাছেও আছে এবং দূরপাল্লার তীরও আছে। তারা মিনজানিক দিয়ে পাথর বর্ষণের জবাব দিতে লাগলো এবং তীরের জবাবে তীর বৃষ্টি শুরু করে দিলো। যাচ্ছিলো না। গাছের আড়াল ও সুবিধার কারণে রোমীয়রা অধিক ফায়দা হাসিল করছিলো। এজন্য সিপাহসালার তার সেনা দলকে তীর থেকে বাচানোর জন্য পিছু হঠিয়ে নিয়ে আসলেন। রাতের নিকষ অন্ধকার নেমে এলে স্পষ্ট বুঝা যেতো, রোমীয়রা পরিখায় কিছু একটা করছে। রাতে যদিও উভয় পক্ষের তীরন্দাধী থেমে যেতো, তবুও মুজাহিদরা দেখার জন্য সামনে যেতো না। কারণ, সামান্য সন্দেহ হলেই রোমীয়রা চরম তীরবৃষ্টি শুরু করে দিবে। পরিস্থিতি অনুকূলে দেখে রোমীয়রা নিজেদেরকে এতই নিরাপদ ও স্বাধীন ভাবতে লাগলো যে, তারা শহরে যাতায়াতের জন্য শহরের একাধিক ফটক রাতেও খোলা রাখতো । সারা দিন এক দল তীরান্দায তরীন্দাধী করে ভেতরে চলে যেতো, তাদের জায়গায় তাজাদম তীরন্দায দল এসে পজিশন নিতো । সিপাহলার আমর ইবনে আস (রা.) চার দিকে ঘোড়া দৌড়াতেন এবং লড়াইয়ের অবস্থা দেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেন। পাথর বর্ষণের জবাবে পাথর বর্ষণ এবং তীর বৃষ্টির জবাবে তীর বৃষ্টি এই করতে করতে ৬৪১ খ্রিস্টাব্দের জানুয়ারী মাস কেটে গেলো। ফেব্রুয়ারী মাস শুরু হয়ে গেলো। এর মধ্যে মুজাহিদরা এক কদমও আগে বাড়তে পারেননি । রোমীয়রা পরিখা ও কেল্লার দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থায় একেবারে নিরাপদে এবং দারুন স্বস্তিতে ছিলো। আমর ইবনে আস (রা.) তবুও লড়াই অব্যহত রাখলেন। রোমীয়দের তুলনায় ব্যবিলন কেল্লা জয় করার জন্য মুসলিম সেনা সংখ্যা এতই নগন্য ছিলো যে, তাদের এই দুর্বলতাটা পরিষ্কার দেখতে পাচ্ছিলো রোমীয়রা। সিপাহসালারের মাথা বিদ্যুতগতিতে কাজ করছিলো । কিন্তু চূড়ান্ত হামলার জন্য তিনি কোন পথ বা উপায় খুঁজে পাচ্ছিলেন না। ইস্কান্দারিয়া অভিমুখী নীলনদের তীর ঘেষা পথে কিছু মুজাহিদ নিয়োজিত রাখলেন। এরা অবশ্য দূর দুরাস্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রইলো। এদের কাজ হলো, শেষ আঘাত (৩য় খণ্ড) ১২৭ ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।