Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এ আশঙ্কা মাথায় রেখে আমর (রা.) তার সেনা দলের পজিশনের অবস্থা জরিপ করলেন। এ আশঙ্কাও আমর (রা.) এর মনে আসলো যে, রোমীয়দের সেনা সাহায্য নদী পথে আসবে এবং নদীপথের ফটক দিয়ে কেল্লায় ঢুকে পড়বে । এমনও হতে পারে, রোমীয়রা পরিখায় পানি ছেড়ে দেবে এবং ভেতর থেকে সৈন্যরা বাইরে বের হয়ে হামলা করে বসবে। সে পরিস্থিতিতে মুজাহিদদের জন্য পিছু হঠা বিপদজনক হয়ে উঠবে । মুসলমানরা পরিখা ও অধিখ সংখ্যক রোমীয়দের মধ্যে পড়ে এমন বিপদে ফেঁসে যাবে যে, সালাররা কোন চালও দিতে পারবে না এমনকি দিক বদল করেও লড়তে পারবে না। মুজাহিদরা যখন পরিখা পার হয়েছিলো তখন পরিখার পানি নদীতে চলে গিয়েছিলো । পরিখায় এখনো পানি নেই। অবশ্য সিপাহসালারের এটাও জানা নেই যে, পরিখায় পানি ছাড়া বা পানি দিয়ে পরিখা পূর্ণ করার রোমীয়দের কোন গোপন ব্যবস্থা আছে কি না। জানা না থাকলেও এ আশঙ্কা তো রয়েই যায় যে, কোন একটা ব্যবস্থা অবশ্যই আছে। এ আশঙ্কার কারণেই সিপাহসালার সতর্কতামূলক পদক্ষেপ নিলেন । চুক্তির ব্যাপারে এলেন। অবরোধও বহাল রাখলেন। সালারদের বলে রাখলেন, পরবর্তীতে প্রয়োজন হলে পরিথা অন্য কোন উপায়ে অতিক্রম করা হবে। কেন্লান্ধ রোমীয়রা যখন দেখলো, মুসলমানরা পরিখার ওপারে গিয়ে পিছু হঠে গেছে তখন তাদের জেনারেলরা আরেকটা চাল চাললো। তারা ফৌজ বাইরে না আনলেও মিনজানিকগুলো বাইরে নিয়ে এলো এবং শহরের চার দিকে স্থাপন করলো । এর সঙ্গে সঙ্গে এক দল তীরন্দায সৈন্যও বাইরে এসে গেলো । এদের কাজ সামনে বেড়ে হামল করা নয়, বরং এক জায়গায় পজিশন নিয়ে মুসলিম সেনাদের ওপর তীর ছোড়া । . রোমীয়দের একটা সুবিধা ছিলো যে, পরিখা ও কেল্লার মাঝখানের বিস্তর জায়গায় ফলমূলের বিশাল বাগান। ফলের গাছগুলো বেশ ঘন ঘন করে লাগানো । এগুলো চার ১২৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।