Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

মুজাহিদদেরকে না নীল নদ বাধা দিতে পারে, না মরু ভূমির বাধা তাদের পথ রুখতে পেরেছে। ইনশাআল্লাহ তোমরা ব্যবিলনও জয় করে নিবে। খোদার কসম! আমি হেরাকলকে তার হুমকির জবাব দিতে চাই ।" আমর (রা.) সালারদের সঙ্গে পরামর্শ করে ব্যবিলন জয় করার পরিকল্পনা আগেই ঠিক করে রাখেন। তিনি অপেক্ষা করছিলেন হেরাকল চুক্তি মেনে নেন কিনা । এটা এখন জানা হয়ে গেছে - হেরাকল কী চান; তাই সিপাহসালার ব্যবিলনের ওপর হামলার হুকুম দিয়ে বললেন, এখন থেকে একটি মুহূর্তও আমি নষ্ট করতে চাই না। সালাররা ছুটে গেলেন, প্রত্যেকের সেনা ইউনিটকে একত্রিত করে সিপাহসালারের হুকুম শুনিয়ে দিলেন । তাদের জোশ-জযবাও জাগিয়ে তুললেন। প্রত্যেক মুজাহি দর কানে হেরাকলের হুমকিগুলো ঢেলে দেয়া হলো, বলে দেয়া হলো, এ হুমকির জবাব মুখে নয়, তলোয়ারের মাধ্যমে দিতে হবে। কিস সঃ নে আগে লি সস প্রতিরক্ষাব্যবস্থা পরিখা পার হয়ে কেল্লার প্রাচীর পর্যন্ত পৌঁছে গিয়েছিলো । কিন্তু মুকাওকিস সন্ধির প্রস্তাব পাঠালে লড়াই স্থগিত করতে হলো। তারপর চুক্তি হলো। সিপাহসালার আমর (রা.) দেখলেন, তার সেনাদল পরিখা ও কেল্লার মাঝখানে অবস্থান নিয়ে নিয়েছে। কেল্লা ও পরিখার মাঝখানের ব্যবধান অনেকটুকু জায়গা । তারপরও মুজাহিদদের অবস্থান নিরাপদ স্থানে ছিলো না। চুক্তি হলেও আমর ইবনে আস রো.) এর দূর দৃষ্টি এ চুক্তিকে অন্য চোখে দেখে । এ চুক্তির অন্যতম উদ্দেশ্য মুকাওকিসের সময় হাসিল করা এবং এই চুক্তির অনুমোদনও হেরাকলের কাছ থেকে নিতে হবে । আমর (রা.) তার সালারদেরকে এসব কথা বুঝিয়ে দেন। আমর (রা.) অনুভব করলেন, এমনিতেই অনেক সময় চলে গেছে। এখনা পর্যন্ত সন্ধির চুক্তির ব্যাপারে কোন ফয়সালার খবর আসছে না। হতে পারে চুক্তির অনুমোদনের পরিবর্তে ইস্কান্দারিয়া বা বযনতিয়া থেকে বিশাল সেনা সাহায্য এসে যাবে। যেটা মুজাহিদদের জন্য অনেক বড় বিপদ হয়ে দীড়াবে। শেষ আঘাত (৩য় খণ্ড) ১২৫ ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।