10811 পাহসালার আমার ইবনে আস (রা.) এর নামে হেরাকলের পয়গাম ৬৪০ খিস্টাব্দের ডিসম্বরের প্রথম দিকে বযনতিয়া থেকে রওয়ানা হয়। আর ডিসেম্বরের শেষ হপ্তার মাঝা মাঝিতে গিয়ে গন্তব্যে পৌছে। মুসলিম সেনারা ব্যবিলন অবরোধ করে রাখে । এজন্য পত্রদূত আমর ইবনে আস (রা.) এর সঙ্গে কেল্লার বাইরে এসে সাক্ষাত করে। পয়গাম পৌছে দিয়ে পত্রদূত নদীর দিকে চলে যায়। তাকে সেই দরজা দিয়ে শহরে ঢুকতে হবে যেটা নদীর দিকে খোলা হয়। আমর ইবনে আস (রা.) হেরাকলের পয়গাম পড়ে এমনভাবে সালারদেরকে ডেকে পাঠালেন যেন তিনি কোন সুসংবাদ পেয়েছেন। সালাররা দৌড়ে এলো । আমর ইবনে আস (রা.) তাদেরকে হেরাকলের পয়গাম পড়ে শোনালেন । হেরাকলের পয়গামের মূল কথা হলো, সন্ধিচুক্তি বাতিল করে দেয়া হয়েছে । এখন মুসলমানদের লড়াই মুকাওকিস ছাড়া অন্য জেনারেলদের সঙ্গে হবে। হেরাকল এমন কথাও লেখেন যে, কোন শাসক তার স্বজাতির কোন গাদ্দারের কৃত সন্ধিচুক্তি মেনে নিতে পারেন না। আর তোমাদের হাড় গোড় মিসরের মাটিতে মিশে যাওয়ার আগেই তোমরা জীবিত এবং নিরাপদে মিসর থেকে বেরিয়ে যাও। ব্যবিলন জয় করা তোমাদের সাধ্যের অতীত ব্যাপার। “আল্লাহর সিংহরা!' আমর ইবনে আস (রা.) পয়গাম পাঠ শেষে তার সালারদেরকে বললেন, “হেরাকলের এই হুমকি আমাদের জন্য নতুন কিছু নয়। মুকাওকিস তো আমাদেরকে হুমকি দিতে দিতে অবশেষে সন্ধিচুক্তি করে ফেলেন। তোমরা কি বুঝতে পারছো না রোমীয়দের কাছে হুমকি ছাড়া আর কিছুই নেই? তবে ব্যবিলনের ব্যাপারে হেরাকল যে কথা বলেছেন তা এজন্য একটু ব্যতিক্রম যে, এটা অসম্ভব এক মজবুত ও অজেয় কেল্লা ।'... “এক দিক থেকে নীলনদ তাকে সুরক্ষা দিচ্ছে, অন্য দিকে সামনের এই বিশাল পরিখাও দারুন কার্যকর প্রতিরক্ষামূলক ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আমাদের ১২৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।