“বসো এবং একটি পয়গাম লিখো; যার্টিনা পয়গাম লেখককে বললেন, “এই পয়গামের কথা কাউকে বলবে না। সামান্যতম সন্দেহও যদি হয়- তুমি এর কথা. কাউকে বলেছো তাহলে আর তুমি এর মুহূর্ত পরই দুনিয়া থেকে চলে যাবে । অবশ্য আমার কথা শুনলে বখশিশও পাবে দু'হাত ভরে। মার্টিনা জেনারেল থিয়োডরের নামে পয়গাম লিখালেন। থিয়োডর তখন ব্যবিলন শহরে ছিলো। পয়গাম লেখা হলে পয়গাম লেখককে ডাক্তারের মতো মার্টিনা একটি সোনার টুকরো দিলেন। সোনার টুকরোটি হাতে নিয়ে লোকটি বিস্ময়ে থ হয়ে গেলো। সে কল্পনাও করেনি এত বড় বখশিশ তার জন্য অপেক্ষা করছে। মার্টিনা ব্যাপারটি লক্ষ করে একটু আদুরে গলায় ধমকে উঠে বললেন, “এটা পকেটে রাখো । খবরদার, কোথেকে পেয়েছো এটা কাউকে বলবে না ।...' মতো হেসে উঠলো। রোমের এই শাহী খান্দানের কাছে সোনা জহরতের এত বিশাল মজুদ ছিলো যার হিসাব তাদের নিজেদেরও জানা ছিলো না। কিন্তু এক পয়গাম লেখকের জন্য স্বর্ণের এই টুকরোটিও ছিলো এক ধনভাপ্ারের মতো । আর মার্টিনার কাছে এর মূল্য এতটুকু যেন একটি ঝাড়র শলা উঠিয়ে বাইরে ফেলে দেয়া হলো। পয়গাম লেখক বাইরে বের হতেই পরিচারিকা ভেতরে এসে জানালো, বাইরে পত্রদূত দীড়িয়ে আছে। তাকে ভেতরে পাঠিয়ে দিতে বললেন মার্টিনা । “আমারও একটি পয়গাম নিয়ে যেতে হবে'। মার্টিনা বললেন, “তুমি জানো আমার পয়গাম কাউকে দেখানো যায় না। মিসর পৌছে জেনারেল থিয়োডরকে একেবারে একা আমার এই পয়গামটি দেবে । কেউ যদি ব্যাপারটি টের পায় তাহলে জানোই এর শাস্তি কেমন ভয়ঙ্কর হবে।' পত্রদূতকেও মার্টিনা একটি স্বর্নের টুকরো দিলেন। পত্রদূত সেটা সঙ্গে সঙ্গে পকেটে পুড়ে ফেললো । পত্রদূত তখনই হেরাকল ও মার্টিনার পৃথক পৃথক দুটি পয়গাম নিয়ে বযনতিয়া থেকে রওয়ানা হয়ে গেলো। শেষ আবাভ (তয় খন ১২৩ ছ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।