হেরাকলের অবস্থা আগের চেয়ে আরো অবনতির দিকে । তার কাছে মনে হচ্ছে, মুকাওকিসের গাদ্দারীটাই তার মানসিক অবস্থা বিগড়ে দিয়েছে । একারণেই তার স্থাস্তের এই অবনতি । তিনি মোটেও এ নিয়ে গভীর ভাবে ভাবলেন না যে, মুকাওকিস কি সত্যিই গাদ্দারী করেছেন, না তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। মুকাওকিসের এ বিশ্বাস জন্মে গিয়েছিলো, রোমীয় সেনারা এখন আর মুসলিম সেনাদের সঙ্গে লড়াই করে টিকে থাকতে পারবে না। তাই মুসলমানরা পুরো মিসর জয় করার আগে তাদের সঙ্গে সন্ধিচুক্তি করাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যবিলন ও নীল নদের মাঝখানে গড়ে ওঠা অতি মজবুত কেল্লা রওজাকে বীচাতে চাচ্ছিলেন মুকাওকিস। এছাড়াও আশে পাশের এলাকাগুলোকেও মুসলমানাদের হাত থেকে বাচাতে চাচ্ছিলেন মুকাওকিস। এজন্যই তিনি সন্ধির আশ্রয় নিয়েছিলেন । কিন্ত হেরাকল তার এই যুক্তি মোটেও শুনেননি। হেরাকল তো আসলে মুকাওকিসের কাছ থেকে তাকে হত্যার চেষ্টার প্রতিশোধ নিতে চাচ্ছিলেন। মুকাওকিসের ভাগ্যের ফয়সালা করে হেরাকলের শারীরিক ও মানসিক অবস্থার আরো অবনিত হলো। ডাক্তার তাকে দেখে নতুন করে ওষধ দিলো । সেটাও তিনি সেবন শুরু করলেন। হেরাকল সিপাহসালার আমর ইবনে আস রো.) এর নামে পয়গাম লিখালেন। তাতে মুকাওকিসের কৃত চুক্তি রহিত করার ঘোষণা দিলেন। সঙ্গে সঙ্গে মুসলমানদের ভয়ঙ্কর পরিনামের হুকমিও দিলেন। হেরাকলের উদ্দেশ্য হলো। মুসলমানরা বিনা চুক্তিতে কোন শর্ত আরোপ না করেই যেন মিসর থেকে বেরিয়ে যায়। হেরাকল পয়গামটি কোন পত্রবাহককে না দিয়ে পত্রদূতকে দিলেন, নির্দেশ দিলেন খুব দ্রুত ব্যবিলনে মুসলিম সিপাহসালারের কাছে পয়গাম পৌছে দিতে । পয়গাম লেখক পয়গাম লিখে যখন বাইরে বের হলো তখন শাহী মহলের এক পরিচারিকা তার কানে কানে বললো, মালিকায়ে মার্টিনা তাকে ডাকছেন । পরিচারিকা তাকে একটি কামরায় নিয়ে গেলো । সেখানে মার্টিনা বসা ছিলেন। ১২২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।