হেরাকলের চিকিৎসা করান । তিনি ডাক্তার ঠিক আছেন, কিন্তু তার মতো এমন নির্বোধ আমি আর কোন মানুষ দেখিনি ।"... “রাণী মার্টিনা আমাকে তার কাছে পাঠিয়েছেন। ডাক্তার তো আমাকে দেখে তার সব খোলস ছেড়ে বেরিয়ে এলেন। তাকে আমি মদপান করাতে শুরু করলাম । আর তিনি পান করতে লাগলেন ।.... “তার কথা শুনে আমি বুঝতে পারলাম, এ লোকের ভেতরে গোপন কিছু নিশ্চয় আছে এবং সেটা আমি বেরও করতে পারবো। আর তার আসল উদ্দেশ্য পূরণ না করেই রাতটি পার করে দিতে পারবো ।'... “যা হোক আমার রাত কিভাবে কেটেছে সেটা শুনে তো তোমার কোন কাজ নেই। এটা শুনে নাও যে, তিনি আমার প্রতি এমন মুগ্ধ এবং আবেগ অন্ধ হয়ে উঠলেন যে, তার ভেতর থেকে দু একটি এমন কথাও বেরোলো, যা আমাকে সংশয় ও সন্দেহে ফেলে দিয়েছে। প্রথম কথা হলো, তিনি চেষ্টা করেছেন, শাহে হেরাকলের স্থলাভিষিক্ত হোক হারকিলিউনাস। আর রাণী মার্টিনা সম্পর্কে এমনভাবে কথা বললেন যে, এ থেকে পরিষ্কার হয়ে গেলো, রাণীর সঙ্গে তার কোন ধরনের ঘনিষ্ঠতা রয়েছে।' “এর মধ্যে সন্দেহজনক ব্যাপার নেই কোন'। কোস্তানিস বললো, রাণী চান, শাহে হেরাকল যেন সুস্থ হয়ে উঠেন। এজন্য তিনি ডাক্তারকে খুশি রাখছেন। এবং খুশি রাখছেন শাহে হেরাকলকে। আসলে তিনি শাহে হেরাকলকে খুশি রাখতে চাচ্ছেন। কারণ, তিনি তার ছেলেকে সিংহাসনে বসা দেখতে চান।' “তারপরও আমার সন্দেহ অটুট আছে। সন্দেহ হলো, রাণীর সম্মতিতেই ডাক্তার শাহে হেরাকলকে যে কোন ভুল বা বিষাক্ত ওষধ দিচ্ছেন। যে কারণে খুব দ্রুত তার শরীর ভেঙ্গে যাচ্ছে । “আমার মনে হচ্ছে ডাক্তার এত বড় দুঃসাহস করতে পারবে না। এজন্য এসব কথা এখন অন্য কারো সঙ্গে বলা আমাদের উচিত হবে না। আর কারো সঙ্গে এ বিষয়ে কথা বললেও বলতে হবে এ কথা তোমার মুখ দিয়ে বের হয়েছে। আমি জানি এখন সালতানাতে রোমে রাণী মার্টিনার শাসন চলছে ।'... “আর মার্টিন পর্যন্ত তোমার নাম পৌছলে তো তিনি তোমাকে হত্যা করবেন বা গুম করে ফেলবেন। তবে রাণী আবার কখনো তোমাকে ডাক্তারের কাছে পাঠালে তখন .ভেতরের গোপন ব্যাপারটি বের করতে চেষ্টা করবে। তিনি যদি তোমার রূপ যৌবনের প্রতি অন্ধ হয়ে থাকেন তাহলে ভেতরের সব কিছু উগড়ে দেবেন তোমার সামনে ।” “আমি সেই গোপন তর্ত্বুটি বের করতে চাই ।' শেষ আঘাত (৩য় খণ্ড) ১২১ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।