Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এলি দা. ওরা সে রাতে শাহী বাগানোর এক কোণে অনেক্ষণ বসে থাকে৷ মেরী যখন ফিরে আসতে চাইলো কোস্তানিস তাকে স্বর্ণ মুদ্রার একটি থলি দিলো। মেরী থলেটার দিকে প্রথমে তাকালো, তারপর কোস্তানিসের চেহারার দিকে তাকালো এবং তার চোখ দুটি অশ্রু সিক্ত হয়ে উঠলো। কোস্তানিস তাকে বাহ্বেষ্টনে নিয়ে জড়িয়ে ধরলো । “এই ভালোবাসাকে এভাবে অপমানিত করো না' মেরী ছলো ছলো কণ্ঠে বললো, “যখন তোমার ইঙ্গিত পাবো আমি চলে আসবো ।' “আমি তোমার জন্য একটা বিশেষ ব্যবস্থা করে দেবো।” কোস্তানিস বললো, “আমি হেরেমের সব পরিচারিকা ও চাকরাণীকে বলে দেবো, কোন শাহাজাদা যদি তোমাকে পেতে চায় তাহলে যেন পরিষ্কার নিষেধ করে দেয়। তবে শাহে হেরাকল ও রাণী মার্টিনার হুকুমে যদি কারো কাছে পাঠানো হয় তাহলে সেখানে আমি অপারগ |” এরপর থেকে তো প্রায় প্রতিদিন ওদের মিলন-সাক্ষাত ঘটতে লাগলো । তাদের কোন সাক্ষাতে তো সারা রাত কেটে যেতো। ভোরের পাখির ডাক তাদের ঘনিষ্ঠ তম্ময়তা ভাঙ্গতো। তাদের এই প্রেম ভালোবাসার কারণে মেরীকেও অন্য কেউ কামনা করতো না এবং কোস্তানিসও অন্য কোন মেয়ের দিকে মনোযোগ দিতো না। কোস্তানিসের বাবা কন্তত্তীন নিজের মতো ছেলেকেও প্রতিভাধর রণকুশলী হিসেবে গড়ে তোলে সঙ্গে সঙ্গে রাজকার্য সম্পর্কেও তার পরিষ্কার ধারণা গড়ে উঠে। প্রশাসন ও ব্যবস্থাপনার ব্যাপারেও তার অভিজ্ঞতা অর্জিত হয়েছে এ বয়সেই । এজন্য কোস্তানিসকে অন্য দশজন শাহজাদার কাতারে কেউ ফেলতো না। প্রথম সাক্ষাতের ছয় সাত মাস পর মেরী ও কোস্তানিস আজ সেই বাগানের এক কোণে আবার পরস্পরের মধ্যে হারিয়ে যায়। ৃ “তোমাকে একটা কথা বলবো আজ', মেরী বললো কোস্তানিসকে, “তবে কথাটা এখন আপাতত তোমার মনে গোপন রাখতে হবে ।... ১২০ শেষ আঘাত (তয় খ) ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।