“তুমি এক আধটা ব্যটালিয়নের নেতৃত্বে ছিলে। কিন্তু এখনই তোমাকে কোন ব্যাটালিয়নের দায়িত্ব দেবো না। কিছু দিন তুমি আমার গোয়েন্দা বিভাগে থাকো । নৈশ গেরিলা হামলার জন্যও তোমাকে পাঠানো হবে" ।..... “মনে রেখো, তোমাকে আমি আমাদের অত্যন্ত শুরুতৃপূর্ণ সদস্য মনে করছি। আমার এখন নীল দরিয়া ও ওপারের অবস্থা সম্পর্কে জানা জরুরী । সামনে যে আরো দু তিনটি কেন্না আছে তা তো জানিই। কিন্তু সেসব কেল্লার প্রতীরক্ষা অবস্থা কি তাও জানা দরকার। ন 1 ₹ টি 'আমার চেয়ে ভালো এব্যাপারে আপনাকে আর কে বলতে পারবে?' ফারুক হেসে বললো। 'এখান থেকে আপনি সামনে অগ্রসর হলে কিছু পথ গিয়ে মরুভূমিতে পড়বেন। এরও আগে সামান্য কিছু এলাকা পড়বে দারুন সবুজ ও মনোরম । সম্ভবত এমন এলাকা আপনারা এর আগে কখনো দেখেননি" ৷... “নীল দরিয়ার এ প্রান্তে উম্মেদানীন নামে একটি শহর গড়ে উঠেছে। কেল্লা বেষ্টিত অসম্ভব মজবুত শহর সেটা । শহরের একেবারে কাছেই নদীর বড়-সড় একটা ঘাটলা রয়েছে। এখানে নৌকা ও মাঝারি ধরনের পালতোলা জাহাজও অবস্থান করে। ফেরাউন তার আমলে এ শহরকে দেশের অস্থায়ী রাজধানীও বানিয়েছিলো ।'.......... “মিসরের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত এখান থেকেই শুরু । আপনার বীরত্ব, শক্তি ও জযবার অনেক বড় পরীক্ষা দিতে হবে এসব কেন্লায়। প্রতিরক্ষার দৃষ্টিতে বিচার করলে আমার মন্তব্য করাটা দুঃসাহসের হলেও আমি এটা বলবো যে, আপনার সঙ্গে যে সেনাদল আছে লড়াই ও টিকে থাকার জন্য এর সংখ্যা নেহায়েতই কম'। “শুধু একটি কেন্লাতেই যে পরিমাণ রোমী ফৌজ আছে তাও আপনার সেনাদের কয়েকগুণ বেশি । তবে সামনের কেল্লাসহ পরবর্তী যত কেল্লা আছে তাতে যত রোমীয় ফৌজ আছে সারা আরবেও সম্ভবত এত ফৌজ নেই'। “কিন্ত তাদের মধ্যে একটা দুর্বলতা আছে যেটা আপনাকে কিছুটা সুবিধা দেবে । সেটা হলো তাদের ওপর আপনার সৈন্যদের এমন আতংক ছড়িয়ে আছে যে, আপনার সৈন্যরা যখন “নারায়ে তাকবীর" বলে শ্রোগান দেয় তখন রোমী ফৌজ্ের প্রত্যেক সৈনিকের চোখে মুখে ভয় ও আতংকের কালো ছায়া বিস্তার করে ।..... ১২ শেষ আথাত (৩য় খণ্ড) ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।