Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

তাই কোন চাকরাণী বা পরিচারিকা তাকে বাইরে নিয়ে যেতে সাহস করতো না। মেরী জানতো গোপনে এসব কর্মকাণ্ড চলে। কিন্ত সে কখনো এধরনের মনোভাব প্রকাশ করেনি। এক পুরনো ও অতি চতুর এক পরিচারিকা একদিন মেরীকে বলে, তাকে কন্তস্তীনের ছেলে কোস্তানিস খুবই পছন্দ করে এবং তার সঙ্গে আলাপ করতে চায়। এটা শুনেও মেরী প্রথমে রাজী হতে চায়নি । পরিচারিকা তাকে সাবধান করে দেয়, এভাবে প্রত্যাখ্যান করলে শাহজাদা তাকে চরম লাঙ্কিত, অপদস্থ করবে, এমনকি ইজ্জত লুটেও প্রতিশোধ নিতে পারে। আর যে শাহজাদার এই ডাককে সম্মান করে তাহলে তো তাকে মাথায় উঠিয়ে রাখবে । অবশেষে তাকে রাজি হতে হলো। সে রাতেই পরিচারিকা তাকে কোস্তানিসের হাতে তুলে দেয়। এটা ছয় সাত মাস আগের ঘটনা । সে রাতেই মেরী কোস্তানিসকে জানিয়ে দেয় সে এভাবে হেরেমের বাইরে আসতে ভয় পায় এবং এধরনের কাজ সে পছন্দও করে না। শাহে হেরাকলের হুকুমে তাকে আতিথ্যদানের প্রশিক্ষণ দেয়া হয় এবং শাহী মেহমানদেরকে মদ পরিবেশনের দায়িত্ব দেয়া হয়। তখন থেকেই সে নিজেকে পরপুরুষের হাত থেকে বাচিয়ে রেখেছে। “তোমার কথা শুনে ও তোমার এই দৃঢ় আদর্শ দেখে আমি বেশ খুশি হয়েছি মেরী! কোস্তানিস বললো, “তুমি যা ভাবছো আমি তোমাকে সে উদ্দেশ্যে ডাকিনি। আমার মনে তোমার ভালোবাসা স্থান করে নিয়েছে।... “আমি তোমাকে জোর করতে পারবো না যে, তোমার মনে আমার ভালোবাসা সৃষ্টি করে নাও। ভালোবাসা জোর করে গড়ে উঠে না এবং ভালোবাসার কোন বিনিময়ও হয় না। “আমি আমার মনের কথা বলে দিয়েছি।' মেরী বললো, “আর এটাও শুধু এজন্যই বলেছি, আমিও তোমাকে সেসব শাহজাদার মতোই মনে করি যারা হেরেমের মেয়েদেরকে নিয়ে এভাবে ফুর্তি করে, আবার ভালোবাসার কথাও বলে ।' “ভালোবাসা কার কাছে প্রিয় নয়?...আমাকে আমার মা বাবার কাছ থেকে ছিনিয়ে এনে এবং তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাকে এই হেরেমের বন্দি খানায় “এজন্যই আমি ভালোবাসা আর প্রেমের ব্যাকুল পিয়াসী। তুমি যদি তোমার মনের কাম পিপাসা মেটানোর জন্য আমাকে ডেকে থাকো তাহলে আমি হাড় মাংসের তৈরি এক প্রতিমা হয়ে থাকবো তোমার জন্য ।... “আর যদি সেই ভালোবাসার কথা বলো যার সম্পর্ক দৈহিক ক্ষুধা মেটানোর সঙ্গে মোটেও সম্পৃক্ত নয়, তাহলে আমাকে পরীক্ষা করে দেখো ।...তোমার ভালোবাসায় প্রাণও সপে দেবো হাসি মুখে . শেষ আঘাত (৩য় খ) ১১৯ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।