Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এটা হারও চি পর দিন র মেরী হেরেম থেকে অনুপস্থিত রইলো । আগের রাতে তো রাণীর হুকুমে হেরেমের বাইরে ডাক্তারের বাড়িতে ছিলো। কিন্তু পর দিন রাতে লুকিয়ে ছাপিয়ে হেরেম বাইরে রইলো। শাহী মহলের সঙ্গেই সুবাশি চমতকার একটি বাগান আছে। বাগানের এমন এক জায়গায় সে বসে আছে যেখানে কেউ তাকে দেখতে পাবে না। মেরী একা নয় এখানে তার সঙ্গে এক শাহজাদা বসে আছে। নাম কোস্তানিস। কোস্তানিস হেরাকলের বড় ছেলে কন্তস্তীনের ছেলে । অর্থাৎ কোস্তানিস হেরাকলের নাতি। হেরাকল কক্তস্তীনকে যেহেতু অনেক ভালোবাসেন তাই কোস্তানিসকেও তিনি অনেক আদর করেন। কন্তত্তীন এত দিনে প্রায় মধ্য বয়সে পৌছে গেছে। আর কোস্তানিসের বয়স তেইশ চব্বিশ বছর। এই যুবক সেসব শাহজাদার মতো যারা নিজেদেরকে লজ্জা, শালীনতা, নৈতিক ও চারিত্রিক দৃঢ়তা থেকে স্বাধীন মনে করতো । বাপের অন্দরমহলকে নিজের জন্য বৈধ মনে করতো। বাপের পছন্দের মেয়েকে ভালো লাগলে নিজের বগলদাবা করে নিতো । কোন এক রঙ্গ জলসায় মেরীর ওপর তার নজর পড়তেই এই মেয়ের প্রেমে পড়ে যায় কোনস্তানিস। না। কিন্তু শাহজাদারা হেরেমের দাস দাসীদেরকে তাদের হাতে রাখতো । হেরেমের অমুক মেয়েকে আমার কাছে পৌছে দিয়ো । অধিক বখশিশের লোভে তারা তার চাহিদা মেটাতো। মেরীকেও কোস্তানিস এভাবেই লাভ করে । সেই প্রথম মেরী কোন শাহজাদার ডাকে লুকিয়ে ছাপিয়ে হেরেমের বাইরে বেরিয়েছিলো। কারণ, ওকে বেশ দামি জিনিস মনে করা হতো হেরেমে। ১১৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।