“আপনি নিশ্চয় সঠিক জানবেন, মেরী বললো, “আপনি যে কত বড় মানুষ এটাতো এর দ্বারাই অনুমান করা যায়, রাণী মার্টিনার সঙ্গে আপনার এমন গভীর সম্পর্ক রয়েছে।...আপনার মতে শাহে হেরাকলের স্থলাভিষিক্ত কে হতে পারে?' “যাকে আমি চাইবো সে, ডাক্তার এলোমেলো গলায় বললেন, “মার্টিনার ছেলে ছাড়া সিংহাসনে আর কেউ বসতে পারবে না।" “যদি শাহে হেরাকলের হুকুম অন্য কিছু হয়? 'শাহে হেরাকল? ডাক্তারের গলা এবার বিদ্রপাতআক হয়ে উঠলো, শাহেনশাহের প্রাণ তো এখন আমার হাতের মুঠোয় । চাইলে কালই তার দেহ থেকে প্রাণ বের করে নিতে পারি। কিন্তু যে কাজ ধীরে ধীরে হয় সেটা অনেক বেশি নিখুঁত এডি মেরী সুরাহী থেকে মদ পানপাত্রে ঢেলে আবারো ডাক্তারের মুখে চেপে ধরলো। ডাক্তার ঢক ঢক করে তা গিলতে লাগলো। মদের নেশা তো আছেই, তারপর মেরীর রূপ ও রেশম কোমল চুল ও নরম চিবুকের সামান্য স্পর্শ দিতেই ডাক্তার মেরীর পালিত ভেড়ার মতো হয়ে গেলো। তার বকবকানি আরো বেড়ে গেলো। তবে ডাক্তার প্রসঙ্গটা একেবারেই পরিষ্কার করলেন না । তবুও মেরীর মনে এ সংশয় ভালো করেই চেপে বসলো যে, শাহে হেরাকলকে যে রোগ কুড়ে কুড়ে খাচ্ছে সে রোগ সৃষ্টির পেছনে মার্টিনা ও ডাক্তারের কোন ভূমিকা আছে। ডাক্তার যদিও মদ ও নারীর নেশায় চরম অসতর্ক হয়ে অনেক কিছু বলে ফেলেছেন। কিন্তু-তার এও জানা ছিলো, হেরাকলের হেরেমের একটি মেয়ের এত দুঃসাহস নেই যে, এসব কথা কাউকে বলবে । আর বললেও বিশ্বাস করাতে যথেষ্ট বেগ পেতে হবে। ভোরের অন্ধকার থাকতেই মেরীর চোখ খুলে গেলো । দেখলো, ডাক্তার মরা লাশের মতো পড়ে আছে এবং মৃদু নাক ডাকছে। পাড় মাতাল হয়ে ডাক্তার রাতে এভাবেই ঘুমিয়ে পড়েছিলো । মেরীকে কেন বখশিশ হিসাবে আনিয়েছিলেন তাও ভূলে গিয়েছিলেন। মেরী ধীর পায়ে কামরা থেকে বেরিয়ে গেলো । শেষ আঘাত (৩য় খু) ১১৭ ফ্ড/.9110001179.0010)
— صفحة ١١٧ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.