Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

রাণী মার্টিনা মেরীকে তার কামরায় ডেকে বিশেষভাবে বলে দিয়েছেন, তিনি তাকে পাঠাতে চাননি । কিন্তু ডাক্তারকে খুশি রাখাও জরুরি। কারণ, ডাক্তারকে খুশি রাখলে ডাক্তারও হেরাকলের চিকিৎসা করবে মন দিয়ে। তাই মেরি যেন ডাক্তারকে হাত করে নেয়। মেরী ডাক্তারের কাছে গিয়ে বুঝলো, এ লোক মানসিকভাবে বেশ টিলাঢালা এবং দুর্বল। একে কথায় কথায় আকাশ পর্যন্ত পৌছানো কোন ব্যাপারই না। মেরী তার প্রশিক্ষণ অনুযায়ী ডাক্তারের সঙ্গে অন্তরঙ্গতার ভাব দেখিয়ে কথা বলতে শুরু করলো যে, ডাক্তার নির্বোধের মতো আচরণ করতে লাগলো । মেরী তাকে মদপান করাতে শুরু করলো এবং একেরপর এক গ্লাস ডাক্তারের গলায় ঢালতে লাগলো । তারপর তো মনে হলো, ডাক্তার নয়, মেরীই এই মধ্য বয়সী লোকটির সঙ্গে খেলে যাচ্ছে। | নেশার ঘোরে ডাক্তারের মুখ দিয়ে কথার ফুলঝুরি ছুটলো। অধিকাংশই অর্থহীন কথা মাঝে মধ্যে বেফাস কথাও বের হয়ে আসতে লাগলো । বলতে বলতে রাণী মার্টিনার কথাও উঠলো । এমনকি এক সময় ডাক্তার বলে উঠলেন, “আমি চাইলে রাণীকে এখানে ডেকে সারা রাত আমার কামরায় রাখতে পারবো । রাণী মার্টিনা যখন আমার কাছে থাকেন তখন তিনি রাণী নন, তিনি শুধু মার্টিনা হয়ে যান।' রর তারপর ডাক্তার মেরীর ওপর দাপট ও প্রভাব বিস্তারের জন্য বললেন, “আজ রাণী তোমাকে আমার কাছে পাঠিয়েছেন,...মনে তো করা হয়, এই হেরেম ও অন্দর মহল শাহে হেরাকলের। আসলে এটা আমার হেরেম। এখানকার সব সুন্দরী মেয়ে আমার ।' ডাক্তারের এই দাপুটে কথাবার্তা মেরী তেমন পাত্তা দিলো না। কিন্ত রাণী মার্টিনা ডাক্তারের কাছে আসে একথাটা শুনে মেরী বেশ ধাক্কা খেলো । তবে মেরীর এ সন্দেহও হলো, ডাক্তার তাকে প্রভাবিত করার জন্য মিথ্যা বলছেন। তবুও মেরীর অনুসন্ধানী মন জেগে উঠলো। তারপর মেরী তার ভাবভঙ্গি এমন আবেগী ও মনো-উদ্দীপক হয়ে উঠলো যে, ডাক্তারের অবশিষ্ট জ্ঞান-বুদ্ধিও লোপ পেয়ে গেলো। সিংহাসনের ব্যাপারে কন্তত্তীন ও হারকিলিউনাসকে নিয়ে হেরাকল ও রাণী মার্টিনার মধ্যে যে এক শীতল লড়াই চলছে সেটা শাহী মহলের অতি নগণ্য কর্মচারীও জানে। মেরীর মতো মেয়েরা আরো অধিকও জানে । তাই ডাক্তারের মুখে রাণী মার্টিনার একটা সম্পর্কের কথা শুনে মেরীর মধ্যে কৌতুহল জেগে উঠলো । মেরী ইচ্ছে করেই কথাটি আবার উঠালো। ১১৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।