Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কামরায় ডাক্তারের পরিবারের কোন লোকও ঢুকতে পারে না। অবশ্য কেউ যদি ডাক্তারকে আপত্তিজনক কোন অবস্থায় দেখে ফেলে তাতেও তার কিছু আসবে যাবে না। কারণ, রোমীয়দের অভিজাত ঘরণায় ভোগ-বিলাস আর খোলামেলা যৌন চর্চার অবাধ পরিবেশ ছিলো। ডাক্তারকে আগেও মার্টিনা এধরনের সুন্দরী মেয়ে ফুর্তির জন্য দিয়েছিলেন । কিন্তু আজ রাতের মেয়েটি সত্যিই আধফোটা কলি । ডাক্তার এমনই চেয়েছিলেন। এটা হেরেমের মেয়ে। এধরনের মেয়েকে “সাকী' বলা হয় অর্থাৎ, যে মদের জলসায় মদ পান করায় উম্মাদ পুরুষদেরকে। শাহী জলসায় এরা অনেকটা উলঙ্গ হয়ে মদ পান করায়। এজন্যে তাদেরকে বিশেষ প্রশিক্ষণও দেয়া হয়। তবে এসব মেয়েকে এধরনের কাজে ব্যবহার করা হয় না; আজ মার্টিনা তাকে যে কাজে পাঠিয়েছেন। ডাক্তার তো মেয়েটিকে দেখে চোখের পলক ফেলতে পারলো না কয়েক মুহূর্তে । আসলেই আধফোটা ফুলের কলির মতো তীব্র আকর্ষণীয়া। “দেড় দুই মাস পর আপনার ছেলে সিংহাসনে বসবে, একথা শুনে মার্টিনা এতই খুশি হয়েছেন যে, ডাক্তার যেমন চেয়েছেন তেমন বখশিশই পাঠিয়ে দিয়েছেন। “তোমার নাম?' ডাক্তার জিজ্ঞেস করলেন। “মিরিয়াকিস। আমাকে মেরীও বলে কেউ কেউ, আবার মিরিয়াও বলে ।' মেয়েটি জবাব দিলো। এমন সুন্দরী এক যুবতীকে দেখে মদ ছাড়াই ডাক্তারের নেশী ধরে গেলো । তার জ্ঞান বুদ্ধিও যেন লোপ পেয়ে গেলো । “তোমার আপাদমস্তক এমন নেশাময় যে, তোমার সামনে রোমের সর্বশ্রেষ্ঠ মদও বেকার জিনিস। ডাক্তার নেশাধরা গলায় বললেন, “তবুও আমি আপনাকে আমার হাতে মদ পান করাবো।” মেরি গলায় আবেগ ঢেলে বললো, “আমার হাতে যে রঙ্গীন পানি পান করে সে. মেঘের সাদা খণ্ডে ভেসে বেড়ায় ।' শেষ আঘাত (৩য় খণ্ড) ১১৫ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।