“তখন তোমাকে আমি এমন পুরস্কার দেবো, তোমার পরবর্তী দশ প্রজন্ম আমার কথা স্মরণ করবে। মার্টিনা বললেন, “আমি তোমাকে এখানে আর আটকে রাখবো না। উঁষধ তাড়াতাড়ি পাঠিয়ে দাও । আর বলো, তুমি কি চাও?" “আপনার কাজ হচ্ছে- এটাই বড় কথা । আমাকে জিজ্ঞেস করবেন না আমি কী চাই।' ডাক্তার বললেন। তার কথা শেষ হওয়ার আগেই মার্টিনা অন্য কামরায় চলে গেলেন। কামরা থেকে ফিরে আসলে দেখা গেলো, তার সাথে স্বর্ণের একটি টুকরো । একে সোনার ইট বলা হয়। প্রায় ত্রিশ তোলা ওজনের হয় এই সোনার ইট। এমন পুরস্কার তাকে এই প্রথম দেয়া হয়নি। আরো কয়েকবার মার্টিনা তাকে এধরনের বখশিশ দিয়েছেন। ডাক্তার কামরা থেকে বেরিয়ে না গিয়ে সেখানেই দীড়িয়ে ঠোটে হালকা হাসির আভাস ঝুলিয়ে মাটির দিকে তাকালেন। এই দৃষ্টিকে মার্টিনা ভালোই করে বুঝেন। “মুখে বলো, কী চাই? এমন ঢুলু ঢুলু চোখে আমার দিকে তাকাবে না।' মার্টিনা বললেন। “আজকের রাতটা একটু রঙ্গীন বানাতে ইচ্ছে করছে। কোন আধ ফোটা কলি যদি সন্ধ্যার পর পাঠিয়ে দেন তাহলে আপনাকে মনভরে দুআ দেবো ।” ডাক্তার বললেন কাচ্মাচু হয়ে। 'পৌছে যাবে, মার্টিনা বললেন, “এই কলিকে দেখে তোমার ইচ্ছা করবে চিরদিন তোমার ঘরে রেখে দিতে । কিন্তু সকালের আগেই ওকে আমার কাছে পাঠিয়ে দেবে ।' মার্টিনা এক লোককে ডেকে ডাক্তারের সঙ্গে পাঠিয়ে দিলেন। স্পেনিশ এতিহাসিক ফার্ডিনেন্ড লিখেছেন, মার্টিনা যেদিন থেকে নিশ্চিত হয়ে গেছেন, হেরাকল তার ছেলে কন্তত্তীনকেই তার গদিতে বসাবেন সেদিনই ফয়সালা করে ফেলেন, সুম্ঘ বিষযুক্ত ওষদের মাধ্যমে হেরাকলকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। মার্টিনা ও ডাক্তার ছাড়া এ ব্যাপারে কারো সামান্যতম সন্দেহ পর্যন্ত হবে না। ১১৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।