Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

ডাক্তার কথা কম বলো।' মার্টিনা রাগত কণ্ঠে ডাক্তারকে বললো, 'তুমি যদি উনার সঠিক চিকিৎসা করতে না পারো তাহলে পরিষ্কার করে বলে দাও। তোমাকে আমরা এর জন্য শাস্তি দিতে যাবো না'। দেখো, “উনার অবস্থা কী হয়েছে। উনি না থাকলে দুনিয়ায় আমিও থাকবো না। আজ আমি তোমার কাছে পরিষ্কার জবাব চাচ্ছি।" মনে হলো শোকে মার্টিনার গলা আবেগে কেঁপে উঠেছে। “আমি শোকে-দুঃখে কাবু হওয়ার মতো লোক ছিলাম না'; হেরাকল বললেন, “আমি এমন দুর্বল স্বভাবের মানুষ হলে রোমের সিংহাসন উল্টে দিয়ে সালতানাতে রোমকে এমন বিশাল পরিধি দান করতে পারতাম না। এখন একটি দুঃখ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে' ।... 'দুঃখটা হলো, রোমীয়দের মধ্যেও গাদ্দার মাথা চাড়া দিয়ে উঠেছে। তারপরও তুমি আরো ভালো করে দেখে নাও । সম্ভবত অন্যকোন রোগ আমাকে ধরেছে ।' “আমি দেখেছি, কায়সারে রোম।' ডাক্তার বললেন, “আজ আমি ওঁষধ বদলে দিচিছি।' “আমি তোমাকে পূর্ণ সুযোগ দিচ্ছি। যাও, গিয়ে উষধ পাঠিয়ে দাও।” হেরাকল বললেন। ডাক্তার সঙ্গে উল্টো পায়ে দরজা পর্যস্ত গেলেন এবং কামরা থেকে বেরিয়ে গেলেন। মার্টিনাও কামরা থেকে এই বলে বেরিয়ে গেলেন যে, তিনি ডাক্তারের সঙ্গে এক লোককে পাঠাবেন যে দ্রুত উষধ নিয়ে ফির আসবে। “এখন তুমি কি করবে? তোমার কি মনে হয়?" “আমিও দ্রুত কাজ করবো এখন থেকে । আমার মনে হয় দেড় বা দুই মাস সময় লাগবে । এর চেয়ে বেশি নয়। তারপর এই সিংহাসনে আপনার ছেলে হারকিলিউনাস বসবে । শেষ আঘাত €৩য় খও)-৮ ১১৩ ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।