Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

সী ডাক্তার উঠে দাড়ালেন এবং মার্টিনাকে নিজের দিকে টেনে তার বাহ্‌ বেষ্টনে বন্দি করে ফেললেন। মার্টিনা একটুও বাধা দিলো না। বরং নিজেকে স্বেচ্ছায় তার বাহুতে ছেড়ে দিয়ে শুধু বললেন, আগে তোমার কাজ শেষ করে এসো। হেরাকলের কামরায় প্রথমে ঢুকলেন মার্টিনা, তার পেছনে পেছনে ডাক্তার ঢুকলেন। দরজায় দাঁড়িয়ে ডাক্তার প্রথমে ঝুকলেন। তারপর সোজা হয়ে এবং ডান হাত সামনের দিকে প্রসারিত করে রোমীয় ভঙ্গিতে হেরাকলকে সালাম করলেন। তারপর দ্রুত এগিয়ে গিয়ে হেরাকলের নাড়ি পরীক্ষা করলেন। নাড়ি ছেড়ে তার বুক পিঠও পরীক্ষা করলেন। মোটামুটি দেখার পর হেরাকলের কাছে চেয়ার টেনে বসে পড়লেন। “কায়সারে রোম!" ডাক্তার গম্ভীর গলায় বললেন, “সালতানাতে রোম আপনার কারণেই টিকে আছে। জয় পরাজয় মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি আমার চেয়ে অনেক বেশি মেধা ও বুদ্ধির অধিকারী |... “আপনাকে বেশি কিছু বলাও ধৃষ্ঠতা প্রদর্শন। আপনি যদি এভাবে হাত পা ছেড়ে হতাশায় ডুবে থাকেন তাহলে পরাজয়ের দাগ আপনার ভাগ্য লিপিতে লিখে দেয়া হবে|... “মনোবল শক্ত করুন। এই সিংহাসনে বসে বসেই আপনি এই সাময়িক পরাজয়কে বিজয়ে রূপান্তিরিত করতে পারবেন ।” “আমি অদূর ভবিষ্যৎও নির্ভুল অনুমান করতে পারি। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, যে এলাকা সালতানাতে রোম থেকে হাত ছাড়া হয়ে গেছে এর চেয়ে ছিগুণ এলাকা সালতানাতে রোমের ঝুলিতে চলে আসবে? । “মাননীয় রাণী আপনাকে এ অবস্থায় দেখে দেখে একলা বসে অনবরত চোখের অশ্রু ঝরায়। আমি তাকেও এ নিশ্চয়তা দিচ্ছি, সালতানে রোমের দুর্দিন শেষ । এখন তার বিস্তৃতি আর সমৃদ্ধির দিন শুরু হয়ে যাবে।' ১১২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।