“কি অবস্থা? ডাক্তার মার্টিনার কিছু বলার আগেই বসতে বসতে বললো, “মাথা এখনো ঠিক হয়নি? “না, সেই আগের মতোই'...মার্টিনা জবাব দিলেন, “আমি কোন এক ব্যাপারে সুযোগ পেয়ে বললাম, হারকিলিউনাসকে মিসর পাঠিয়ে দিতে । সে জেনারেল ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের ওপর নজর রাখবে ।.... “এতে গাদ্দারীর আশঙ্কা কমপক্ষে অনেকটাই কমে যাবে। কিন্তু হেরাকল পরিষ্কার বলে দিলেন, হয় তিনি মিসর যাবেন, না হয় কন্তস্তীনকে পাঠাবেন। হারকিলিউনাস নাকি এর যোগ্য নয়।' “তাহলে আমার জন্য কি হুকুম?' ডাক্তার জিজ্ঞেস করলেন। “তুমি তোমার কাজ চালিয়ে যাও'; মার্টিনা বললেন, “এখন এই একটি চিকিৎসাই তো রয়ে গেছে । আমার তো এখন মনে হচ্ছে, এ লোক তার জীবদ্ধশাতেই কক্তস্তীনকে সিংহাসনে বসিয়ে দেবেন। আজ ওকে দেখে এসে আমাকে জানাও। আর কত দিন তিনি এই দুনিয়ার মদ ও নারী ভোগ করবেন? এখন কিন্তু আমি দ্রুতই ফলাফল চাচ্ছি।' “মালিকায়ে মুহতারামা!' ডাক্তার বললেন, “আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি, আজও সে কথা বলবো, আপনার উদ্দেশ্য দুই চার মুহূর্তেই পূর্ণ করে দিতে পারি আমি ।... কিন্তু তখন আমি তো ধরা পড়বোই, সঙ্গে আপনিও ধরা পড়বেন। একাজ ধীরে ধীরে করতে দিন। আপনি কি আমার চিকিৎসার সামান্য প্রতিক্রিয়াও দেখেননি?" “কারো কোন সন্দেহ পর্যস্ত হচ্ছে না। আমি অতি বুদ্ধিমান ও পণ্ডিত লোকের মুখেও শুনেছি একের পর এক পরাজয়ের কঠিন মনস্তাপই হেরাকলকে কুড়ে কুড়ে খাচ্ছে'। “পৃথিবীর যেখান থেকেই যত বড় ডাক্তারই নিয়ে আসুক, কেউ এতটুকু টের পাবে না, শাহে হেরাকলকে কোন শোক-দুঃখ খাচ্ছে; না খাচ্ছে অন্য কিছু। ডাক্তার মাত্রই বলবে, শহরের পর শহর, দেশ হারানোর যে শোক, যে অপমান, লাঙ্কুনা তিনি সয়েছেন এবং এখানো৷ তাকে একের পর এক অপদস্থৃতার সংবাদ শুনতে হচ্ছে, এরই ভয়াবহ প্রভাব তার শরীর-স্বাস্থ্যের ওপর পড়েছে।” “আচ্ছা, এখন উঠো। এখানে বেশি সময় নষ্ট করো না।” মার্টিনা তাড়া দিলেন, “হেরাকল না আবার বলে বসেন, ডাক্তার আসতে এত দেরি করছে কেন?' এই ডাক্তার মধ্যবয়সী প্রায় । চোখ মুখে এবং চলা ফেরায় বুদ্ধিদীপ্ত ডাক্তার বলেই মনে হয়। মার্টিনা তার চেয়ে চার গুণ বড় হবে। কিন্তু তাকে ডাক্তারের চেয়ে অনেক ছোট মনে হয়। শেষ আঘাত (৩য় ঘণ্ড) ১১১ ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।