Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কিন্ত হেরাকল মেধা ও বুদ্ধির দিক দিয়েও দুর্বল হয়ে পড়েছেন। এর একটি কারণ এও ছিলো যে, তিনি তার রাণী মার্টিনা ও ছেলে হারকিলিউনাসকে ভয় পেতেন। মুসলিম-অমুসলিম সব এঁতিহাসিকরাই হেরাকলের নেতৃত্ৃগুণ, দৃরদর্শিতা, বিচক্ষণতা নিয়ে প্রশংসা করেছেন। তারা লিখেছেন, হেরাকল সূর্যের প্রবল দীন্তি হয়ে সালতানাতে রোমের দিগন্তে উদিত হয়েছিলেন । রোম সাম্রাজ্যকে বহুদূর দূরাস্ত পর্যন্ত তিনি বিস্তৃত করেছেন। এমনকি পুরো শাম। মিসরকেও তার রোম স্ম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন। তারপর তিনি তার অগ্রাসী দৃষ্টি হানেন আরব বিশ্বের দিকে। মুসলমানরা না থাকলে এত দিনে আরবও তার সমত্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেতো। এই হেরাকলই তো কিসরায়ে ইরানের মতো ভয়াবহ যুদ্ধ শক্তিকে পরাজিত করে প্রথমে মিসর থেকে তাড়িয়েছেন, তারপর শাম থেকেও ইরানীদেরকে তাড়িয়েছেন। ইরাক পর্যন্ত তার সালতানাতের বিস্তৃতি ঘটিয়েছেন। সেই হেরাকলই লক্ষ্য লক্ষ্য সৈন্যের যুদ্ধ শক্তি নিয়েও গুটি কয়েক মুসলিম সেনাদের কাছে পরাজিত হতে হতে আজ এ পর্যন্ত পৌছেছেন। প্রখর ব্যক্তিত্বের অধিকারী, সীমাহীন দাপুটে শাহেনশাহে হেরাকল আজ সামান্য এক নারী মার্টিনাকেও ভয় পান। রাণী মার্টিনার কারণে সালতানাতে রোম হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে হেরাকল এখন মিসরকে বাচাতে মিসর যাওয়ার কথা চিন্তাও করতে পারছেন না। রি পৌছতেই ডাক্তার দৌড়ে এলেন । কিন্তু মার্টিনা তাকে হেরাকরের কাছে না নিয়ে নিজের কামরায় নিয়ে গেলেন। এই ডাক্তার শাহী মহলের অন্যান্য রাজ কর্মচারীর মতোই বাদশাহ, রাণী, শাহজাদা, শাহজাদীর ডাক শুনলেই ছুটে আসেন এবং তাদের হুকুম পালন করে গর্ববোধ করেন। কথায়, কথায় মাথা নুইয়ে কুর্নিশ করেন। কিন্তু এই ডাক্তার যেই মার্টিনার কামরায় ঢুকলো ওমনিই তার হাভভাব পাল্টে গেলো । যেন এলোক মার্টিনার কোন নিকটাত্ীয়। ১১০ শেষ আঘাত (৩য় ও) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।