“আপনি নিশ্চয় জেনে থাকবেন যে, আমি একজন অভিজ্ঞ ফৌজি অফিসার । আমার সেবা আপনাকে হতাশ করবে না'। আপনি যদি আমাকে কয়েদ করেই রাখেন তাহলে এটাও নিশ্চয় অনুভব করবেন যে, আপনার কাজে লাগার মতো একজন মূল্যবান অফিসারকে নষ্ট করছেন। এখনো আমি একজন রোমীয় খ্রিস্টান ঠিক, কিন্তু রোমী শাসকদের. অত্যাচারের প্রতিশোধ নিতেও মুখিয়ে আছি।' এত সহজে অন্যের কথায় প্রভাবান্থিত হওয়ার মতো লোক নন আমর ইবনে আস (রা.)। তিনি রোহাশের সঙ্গে রোমী ফৌজের খুটিনাটি বিষয় নিয়ে কথা বললেন। এর দ্বারা তিনি দেখতে চাচ্ছিলেন, রোহাশ কতটা বিশ্বাসযোগ্য । দীর্ঘ কথা বার্তার পর স্বতঃস্কুর্ত মনে আমর ইবনে আসের হাতে রোহাশ ও আরবীলা ইসলাম গ্রহণ করলো । ইসলামের প্রাথমিক বিষয়াদি ও দিক-নির্দেশনা দেয়ার জন্য সব সময় একদল বিশেষজ্ঞ আলেম মুসলিম সেনাদলে কাজ করে থাকে। রোহাশ ও আরবীলাকে এদলের দায়িত্বে তুলে দেওয়া হলো। এর কয়েকদিন পর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রোহাশ ও আরবীলার বিয়ে পড়িয়ে দেয়া হলো ৷ রোহাশের নাম পাল্টে রাখা হলো ফারুক। আর আরবীলার নতুন নাম হলো ফাতেমা । কে এসে মিসরের ব্যাপারে অনেক কিছুই জেনে যান। এখন তিনি যে এলাকায় অগ্রসর হচ্ছেন সে এলাকা সম্পর্কেও কিছুটা ধারণা রাখেন। কিন্তু এতটা নয় যতটা তিনি প্রয়োজন মনে করছেন । আগেরবার যখন মিসর এসেছিলেন তখন মিসর তার চোখে ছিলো অন্যরকম ভাৎপর্যময় দেশ; কিন্তু এখনকার অবস্থা ও পরিপ্রেক্ষিত তো সম্পূর্ণ ভিন্ন। োয়েন্দা বিভাগের বিভিন্ন সূত্র থেকে তার কাছে অনেক কথাই আসছে। কিন্তু সেগুলোকেও তিনি যথেষ্ট মনে করছেন না। এখন তার হাতে একজন রোমীয় অফিহ্ঠার আছে। সঠিক ও স্পষ্ট তথ্য তার কাছ থেকেই পাওয়া যেতে পারে । “তুমি তো একজন ফৌজি.অফিসার ছিলে ফারুক ।” আমর (রা.) রোহাশ পরিবর্তিত ফারুককে বললেন। শেষ আঘাত (৩য় খণ্ড) ১১ ফ্ড/.9110001179.0010)
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.